উপজেলা পরিষদে বসার জন্য এমপিরা পাচ্ছেন ‘পরিদর্শন কক্ষ’

উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে ফ্লোর নিয়ে এমপিদের এ সুসংবাদ দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। শাহে আলম মুরাদ বলেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরাতন ভবনে বিদ্যমান অবকাঠামোর মধ্যেই সংসদ সদস্যদের জন্য একটি করে কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা হবে, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে বসে কাজ করতে পারেন। তিনি বলেন, বিদ্যমান বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এ কক্ষগুলোর নাম দেওয়া হবে ‘পরিদর্শন কক্ষ’। এসব কক্ষে বসেই তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ করে সময় দিতে পারবেন। কোনো সংসদ সদস্যের নির্বাচনি এ

উপজেলা পরিষদে বসার জন্য এমপিরা পাচ্ছেন ‘পরিদর্শন কক্ষ’

উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে ফ্লোর নিয়ে এমপিদের এ সুসংবাদ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

শাহে আলম মুরাদ বলেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরাতন ভবনে বিদ্যমান অবকাঠামোর মধ্যেই সংসদ সদস্যদের জন্য একটি করে কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা হবে, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে বসে কাজ করতে পারেন।

তিনি বলেন, বিদ্যমান বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এ কক্ষগুলোর নাম দেওয়া হবে ‘পরিদর্শন কক্ষ’। এসব কক্ষে বসেই তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ করে সময় দিতে পারবেন।

কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য পৃথকভাবে এমন পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান। একই সঙ্গে, আজ থেকেই সরকারি আদেশ (জিও) কার্যকর হওয়ায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে কক্ষগুলো প্রস্তুত করার আহ্বান জানাতে পারেন।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow