উপসচিব-সচিবদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে না

উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে না। তারা প্রতিমাসে ৫০ হাজার টাকা করেই গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন। গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জাগো নিউজকে বলেন, ‌‘এ সংক্রান্ত চিঠিটি এখন আমরা পাইনি। যতটা জেনেছি এ বিষয়ে প্রধানমন্ত্রী কনভিন্স হয়েছেন, সিদ্ধান্তটি বাস্তবায়ন হচ্ছে না।’ তিনি বলেন, ‘খুব সম্ভবত বিষয়টি (গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা) আগের মতোই থাকছে। তাহলে তো ওই চিঠি বাতিল হয়ে যাওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছুই এখনো পাইনি।’ আরও পড়ুন সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে অর্থ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা সুদমুক্ত ঋণ গ্রহণ

উপসচিব-সচিবদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে না

উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে না। তারা প্রতিমাসে ৫০ হাজার টাকা করেই গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন।

গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল সেটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জাগো নিউজকে বলেন, ‌‘এ সংক্রান্ত চিঠিটি এখন আমরা পাইনি। যতটা জেনেছি এ বিষয়ে প্রধানমন্ত্রী কনভিন্স হয়েছেন, সিদ্ধান্তটি বাস্তবায়ন হচ্ছে না।’

তিনি বলেন, ‘খুব সম্ভবত বিষয়টি (গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা) আগের মতোই থাকছে। তাহলে তো ওই চিঠি বাতিল হয়ে যাওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছুই এখনো পাইনি।’

অর্থ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়িসেবা নগদায়নের আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে যে আর্থিক সহায়তা পাচ্ছেন তা কিছুটা হ্রাস করার সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা হারে নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় সংকোচনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানায় অর্থবিভাগ।

সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়ে কমপক্ষে তিন বছর পার করেছেন এমন কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবরা গাড়ি সুবিধা (প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা) পেয়ে থাকেন। এই কর্মকর্তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার উদ্দেশ্যে সরকারের কাছ থেকে সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ পান। এছাড়া গাড়ির রক্ষণাবেক্ষণ, জ্বালানি ব্যয় ও চালকের বেতন বাবদ মাসে ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এর পাশাপাশি গাড়ির ওপর বার্ষিক ১০ শতাংশ অবচয় (ডিপ্রিসিয়েশন) সুবিধাও রয়েছে। 

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow