উপসাগরীয় দেশগুলোতে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। তবে এ ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। একদিকে শান্তির আশা জাগলেও অন্যদিকে কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কুয়েত : দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় অনুপ্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। বাহরাইন : স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্ক সংকেত বাজিয়েছে। সাধারণ মানুষকে দ্রুত কাছের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরব : দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে আগাম সতর্কতা জারি করেছে। সম্ভাব্য বড় ধরনের বিপদের আশঙ্কায় নাগরিকদের সতর্ক করা হয়েছে। কাতার : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা হুমকির মাত্রা অত্যন্ত ‘উচ্চ’। জনসাধারণকে ঘরের বাইরে বের না হয়ে ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা ক

উপসাগরীয় দেশগুলোতে সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। তবে এ ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। একদিকে শান্তির আশা জাগলেও অন্যদিকে কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কুয়েত : দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় অনুপ্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। বাহরাইন : স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্ক সংকেত বাজিয়েছে। সাধারণ মানুষকে দ্রুত কাছের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরব : দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে আগাম সতর্কতা জারি করেছে। সম্ভাব্য বড় ধরনের বিপদের আশঙ্কায় নাগরিকদের সতর্ক করা হয়েছে। কাতার : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা হুমকির মাত্রা অত্যন্ত ‘উচ্চ’। জনসাধারণকে ঘরের বাইরে বের না হয়ে ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে। এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও জানানো হয়, একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে এই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান, আর এই আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র দুই সপ্তাহ। তবে দুই পক্ষ একমত হলে এই সময় আরও বাড়ানো যেতে পারে। এই সন্ধিক্ষণে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখা এবং বিজয়ের আনন্দ পূর্ণ শক্তিতে উদ্‌যাপন করে যাওয়া অত্যন্ত জরুরি। এই আলোচনা আসলে যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল—সবাইকে এই প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow