উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

রাইড শেয়ারিং সেবার গণ্ডি পেরিয়ে এবার বৈশ্বিক ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল উবার। সম্প্রতি বার্ষিক ‘গো-গেট’ (GO-GET) প্রোডাক্ট ইভেন্টে প্রতিষ্ঠানটি নতুন দুটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা। এই সেবার জন্য ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখের বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত করা হবে অপেন টেবিল। এছাড়া ‘শপ ফর মি’ নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করা যাবে। উবারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রবীণ নেপাল্লি নাগা জানান, উবার এমন একটি ইকোসিস্টেম বা ‘ফ্লো’ তৈরি করতে চায় যেখানে একজন যাত্রী বিমানবন্দর যাওয়া থেকে শুরু করে, গন্তব্যে পৌঁছে হোটেল বুকিং এবং রেস্তোরাঁয় খাবারের অর্ডার—সবই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন।  এই লক্ষ্য পূরণে উবার চলতি বছরের শেষ নাগাদ ‘ভিআরবিও’-এর মাধ্যমে ভ্যাকেশন রেন্টাল এবং ‘ওপেনটেবল’-এর মাধ্যমে রেস্তোরাঁ রিজার্ভেশ

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

রাইড শেয়ারিং সেবার গণ্ডি পেরিয়ে এবার বৈশ্বিক ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল উবার। সম্প্রতি বার্ষিক ‘গো-গেট’ (GO-GET) প্রোডাক্ট ইভেন্টে প্রতিষ্ঠানটি নতুন দুটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা।

এই সেবার জন্য ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখের বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত করা হবে অপেন টেবিল। এছাড়া ‘শপ ফর মি’ নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করা যাবে।

উবারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রবীণ নেপাল্লি নাগা জানান, উবার এমন একটি ইকোসিস্টেম বা ‘ফ্লো’ তৈরি করতে চায় যেখানে একজন যাত্রী বিমানবন্দর যাওয়া থেকে শুরু করে, গন্তব্যে পৌঁছে হোটেল বুকিং এবং রেস্তোরাঁয় খাবারের অর্ডার—সবই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন। 

এই লক্ষ্য পূরণে উবার চলতি বছরের শেষ নাগাদ ‘ভিআরবিও’-এর মাধ্যমে ভ্যাকেশন রেন্টাল এবং ‘ওপেনটেবল’-এর মাধ্যমে রেস্তোরাঁ রিজার্ভেশনের সুবিধাও যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে উবারের প্রায় ১৯৯ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যাদেরকে একটি সর্বজনীন সেবা বা ‘সুপার অ্যাপ’ অভিজ্ঞতা প্রদান করাই উবারের মূল লক্ষ্য।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow