উলানিয়া লঞ্চঘাট যেন এক ‘ছোট্ট আর্জেন্টিনা’

বরিশালে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, সড়ক ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ—সব জায়গায় চলছে প্রিয় দলকে নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হচ্ছে জমজমাট কথার লড়াই। এর ব্যতিক্রম দেখা যায়নি বরিশালের মেহেন্দীগঞ্জেও। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন এলাকা আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে।উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট ও জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা পরিণত হয়েছে ছোট্ট এক আর্জেন্টিনা নগরীতে। সোমবার (৮ জুন) মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী যাতায়াতের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা। দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের নজর কাড়ছে এই ব্যতিক্রমী সাজসজ্জা। কেউ স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে এলাকাটি ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাজিব বলেন, ‘চার বছর পরপর বিশ্বকাপ আসে। বিশ্বকাপ ঘিরে আমাদের মধ্যে আলাদা এক আবেগ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আম

উলানিয়া লঞ্চঘাট যেন এক ‘ছোট্ট আর্জেন্টিনা’

বরিশালে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, সড়ক ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ—সব জায়গায় চলছে প্রিয় দলকে নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হচ্ছে জমজমাট কথার লড়াই।

এর ব্যতিক্রম দেখা যায়নি বরিশালের মেহেন্দীগঞ্জেও। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন এলাকা আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে।উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট ও জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা পরিণত হয়েছে ছোট্ট এক আর্জেন্টিনা নগরীতে।

সোমবার (৮ জুন) মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী যাতায়াতের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা। দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের নজর কাড়ছে এই ব্যতিক্রমী সাজসজ্জা। কেউ স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে এলাকাটি ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

উলানিয়া লঞ্চঘাট যেন এক ‘ছোট্ট আর্জেন্টিনা’

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাজিব বলেন, ‘চার বছর পরপর বিশ্বকাপ আসে। বিশ্বকাপ ঘিরে আমাদের মধ্যে আলাদা এক আবেগ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা পতাকা টানিয়ে সমর্থন প্রকাশ করছি।’

আরেক সমর্থক ও শিক্ষার্থী ফাইজা মীম বলেন, ‘গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল। আশা করছি এবারও দলটি ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।’

শাওন খান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow