উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কারের বিকল্প নেই: মিন্টু

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের বিকল্প নেই। তাই সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় দাদনা খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সব খাল নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী খাল খনন কার্যক্রমে গিয়েছেন। তিনি বলেন, সব খালের পানির প্রবাহ ঠিক করে নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করতে না পারলে দূষণ কমবে না, জলাবদ্ধতা নিরসন করা যাবে না। ফলে উৎপাদনও বাড়ানো যাবে না। ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুর নবী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ দলের নেতাকর্মীরা। আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এএসএম

উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কারের বিকল্প নেই: মিন্টু

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের বিকল্প নেই। তাই সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় দাদনা খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সব খাল নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী খাল খনন কার্যক্রমে গিয়েছেন।

তিনি বলেন, সব খালের পানির প্রবাহ ঠিক করে নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করতে না পারলে দূষণ কমবে না, জলাবদ্ধতা নিরসন করা যাবে না। ফলে উৎপাদনও বাড়ানো যাবে না।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুর নবী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ দলের নেতাকর্মীরা।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow