উড়ন্ত শুরুর পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

শুরুটা উড়ন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর তাদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। নাসুম আহমেদ ও নাহিদ রানা টানা দুই ওভারে তুলে নিয়েছেন ২ উইকেট। এতে পাওয়ার প্লের প্রথম ২ ওভারেই ২৭ রান তোলা অজিরা শেষ ৪ ওভারে করতে পেরেছে ১৭ রান, হারিয়েছে ৩ উইকেট। সবমিলিয়ে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান অস্ট্রেলিয়ার। এর আগে শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভার করতে আব্দুল গাফফার সাকলায়েন খরচ করেন ১৫ রান। প্রথম ২ ওভারে ২৭ রান তোলা অস্ট্রেলিয়া এরপর টানা দুই ওভারে হারায় ২ উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে জস ইংলিসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার, এর আগে করেন ৬ বলে ১১ রান। পরের ওভারে প্রথমবার আক্রমণে এসেই উইকেট তুলে নেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতিতে অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে ডেলিভারি করেছিলেন তিনি, সেটা ড্রাইভ করতে গিয়ে স্লিপে সাইফ হাসানের হাতে ধরা পড়েন কুপার কোনোলি। ব্যাটের বাইরে লেগে যাওয়া ক্যাচ লম্বা ডাইভ দিয়ে তালুবন্দি করেন সাইফ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে এসে সবচেয়ে বড় শিকারটা ধরেন মোস্তাফিজ। তাকে উড়িয়ে মা

উড়ন্ত শুরুর পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

শুরুটা উড়ন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর তাদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। নাসুম আহমেদ ও নাহিদ রানা টানা দুই ওভারে তুলে নিয়েছেন ২ উইকেট। এতে পাওয়ার প্লের প্রথম ২ ওভারেই ২৭ রান তোলা অজিরা শেষ ৪ ওভারে করতে পেরেছে ১৭ রান, হারিয়েছে ৩ উইকেট। সবমিলিয়ে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান অস্ট্রেলিয়ার।

এর আগে শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভার করতে আব্দুল গাফফার সাকলায়েন খরচ করেন ১৫ রান। প্রথম ২ ওভারে ২৭ রান তোলা অস্ট্রেলিয়া এরপর টানা দুই ওভারে হারায় ২ উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে জস ইংলিসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার, এর আগে করেন ৬ বলে ১১ রান।

পরের ওভারে প্রথমবার আক্রমণে এসেই উইকেট তুলে নেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতিতে অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে ডেলিভারি করেছিলেন তিনি, সেটা ড্রাইভ করতে গিয়ে স্লিপে সাইফ হাসানের হাতে ধরা পড়েন কুপার কোনোলি। ব্যাটের বাইরে লেগে যাওয়া ক্যাচ লম্বা ডাইভ দিয়ে তালুবন্দি করেন সাইফ।

এরপর পাওয়ার প্লের শেষ ওভারে এসে সবচেয়ে বড় শিকারটা ধরেন মোস্তাফিজ। তাকে উড়িয়ে মারতে গিয়েছিলেন মিচেল মার্শ। সেটা ঠিকঠাক টাইমিং না হওয়াতে বল উপরে উঠে যায়, ৩০ গজের বৃত্ত থেকে পিছনে দৌড়ে দারুণ ক্যাচ ধরেন সাইফ হাসান। ফেরার আগে ১৯ বলে ২০ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow