ঋণ শোধে ব্যর্থ রাজপাল যাদব, পৈতৃক বাড়ি নিলামের নোটিশ
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের আইনি জটিলতা যেন কাটছেই না। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় কারাদণ্ডের রায় ঘোষণার পর এবার বিপাকে পড়েছেন কোটি রুপির ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারার অভিযোগে। জানা গেছে, তার উত্তর প্রদেশের শাহজাহানপুরে অবস্থিত পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টাঙিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমের খবর, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে রাজপাল যাদব তার স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরীর নামে প্রায় ১৬ কোটি ৬১ লাখ রুপির ঋণ নিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও প্রায় দুই বছর আগে একই ঋণকে কেন্দ্র করে রাজপাল যাদবকে সতর্ক করে নিলামের নোটিশ দেওয়া হয়েছিল। সে সময় অভিনেতা ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিষয়টি সাময়িকভাবে মিটে যায়। কিন্তু পরে ঋণের অর্থ পরিশোধ না হওয়ায় আবারও নিলামের প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক। আরও পড়ুন অভিনয়ের জন্য যা করতে দ্বিধা করেননি দীপিকা ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ৩৪ দিনের মধ্যে বকেয়া ঋণ পরিশোধ না করলে রাজপাল যাদবের পৈত
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের আইনি জটিলতা যেন কাটছেই না। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় কারাদণ্ডের রায় ঘোষণার পর এবার বিপাকে পড়েছেন কোটি রুপির ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারার অভিযোগে। জানা গেছে, তার উত্তর প্রদেশের শাহজাহানপুরে অবস্থিত পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টাঙিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যমের খবর, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে রাজপাল যাদব তার স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরীর নামে প্রায় ১৬ কোটি ৬১ লাখ রুপির ঋণ নিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও প্রায় দুই বছর আগে একই ঋণকে কেন্দ্র করে রাজপাল যাদবকে সতর্ক করে নিলামের নোটিশ দেওয়া হয়েছিল। সে সময় অভিনেতা ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিষয়টি সাময়িকভাবে মিটে যায়। কিন্তু পরে ঋণের অর্থ পরিশোধ না হওয়ায় আবারও নিলামের প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক।
ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ৩৪ দিনের মধ্যে বকেয়া ঋণ পরিশোধ না করলে রাজপাল যাদবের পৈতৃক সম্পত্তি নিলামে তোলা হবে। এ জন্য আগামী ৯ সেপ্টেম্বর সম্ভাব্য নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিনেতার বড় ভাই শ্রীপাল যাদব। তিনি জানিয়েছেন, এটি নতুন কোনো ঘটনা নয়। ঋণ পরিশোধের বিষয়ে ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগির সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। তার দাবি, বর্তমানে সম্পত্তি নিলামের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরডি বর্মনের বায়োপিকে চমক, থাকছেন অক্ষয়
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে কয়েকদিন তিহার কারাগারে থাকতে হয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও মামলার বাদীকে নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় জুলাই মাসে তাকে তিন মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। সেই আইনি জটিলতার মধ্যেই এবার নতুন করে ব্যাংক ঋণ নিয়ে নিলামের নোটিশের মুখে পড়লেন এই অভিনেতা।
এমএমএফ
What's Your Reaction?
