এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যুৎ বিভাগ। ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে কোনো নির্ধারিত লোডশেডিং থাকবে না। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষা দিতে সমস্যা না হয়, সে লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর পাশাপাশি কেন্দ্রসংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শামীম পারভেজ জানান, গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার ক
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যুৎ বিভাগ।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে কোনো নির্ধারিত লোডশেডিং থাকবে না। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষা দিতে সমস্যা না হয়, সে লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর পাশাপাশি কেন্দ্রসংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শামীম পারভেজ জানান, গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। এর পরও কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামতে আমাদের জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
What's Your Reaction?