‘এই ব্যর্থতার দায় আমার’—পদত্যাগের ঘোষণা ডাচ কোচের

২০২৬ বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে নাটকীয় হারের পর সরে দাড়ালেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। টুর্নামেন্ট থেকে বিদায়ের এক দিনেরও কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান কোম্যান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করে। বিদায়ী বার্তায় কোম্যান লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আর দায়িত্ব পালন করব না। আমরা সবাই মিলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এই ব্যর্থতায় আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত দায়ভার আমারই।’ পদত্যাগের ঘোষণার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন কোম্যান। তিনি জানান, অসুস্থ স্ত্রীকে আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন অনুভব করছেন এবং সেটিই তার সিদ্ধান্তের অন্যতম কারণ। কোম্যান বলেন, ‘গত কয়েক বছরে বুঝেছি, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফুটবল আমার জীবনের বড় অংশ, কিন্তু একজন প্রিয় মানুষ অসুস্থ থাকলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যায়।

‘এই ব্যর্থতার দায় আমার’—পদত্যাগের ঘোষণা ডাচ কোচের

২০২৬ বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে নাটকীয় হারের পর সরে দাড়ালেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। টুর্নামেন্ট থেকে বিদায়ের এক দিনেরও কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান কোম্যান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করে।

বিদায়ী বার্তায় কোম্যান লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আর দায়িত্ব পালন করব না। আমরা সবাই মিলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এই ব্যর্থতায় আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত দায়ভার আমারই।’

পদত্যাগের ঘোষণার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন কোম্যান। তিনি জানান, অসুস্থ স্ত্রীকে আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন অনুভব করছেন এবং সেটিই তার সিদ্ধান্তের অন্যতম কারণ।

কোম্যান বলেন, ‘গত কয়েক বছরে বুঝেছি, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফুটবল আমার জীবনের বড় অংশ, কিন্তু একজন প্রিয় মানুষ অসুস্থ থাকলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যায়। আমার স্ত্রী নিজের শারীরিক অবস্থার মধ্যেও আমাকে সবসময় সমর্থন দিয়েছে, যেন আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারি। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

২০২২ বিশ্বকাপের পর লুইস ফন হালের উত্তরসূরি হিসেবে দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের দায়িত্ব নেন কোম্যান। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্তও তিনি ডাচ জাতীয় দলের কোচ ছিলেন। তার অধীনে নেদারল্যান্ডস ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেও, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ২৫ দলের বিপক্ষে উল্লেখযোগ্য কোনো জয় পায়নি।

বিদায়বার্তায় খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং ডাচ ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোম্যান। একই সঙ্গে আক্ষেপ করে বলেন, বিশ্বকাপ ট্রফি জিতেই দায়িত্ব ছাড়তে পারলে সেটিই হতো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় তৃপ্তি। তবে দীর্ঘ খেলোয়াড়ি ও কোচিং জীবনের জন্য তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow