‘এই শহর আজ যানজট ও মাদকের ভয়াবহতায় আক্রান্ত’
বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান বলেছেন, সারা পৃথিবীর মধ্যে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। অথচ এই শহর আজ খুন, সন্ত্রাস, যানজট ও মাদকের ভয়াবহ সমস্যায় আক্রান্ত। তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায় না। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে ‘নারায়ণগঞ্জে জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে মাসুদুজ্জামান এসব কথা বলেন। মো. মাসুদুজ্জামানের উদ্যোগে ‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে নগর ও বন্দরের সামগ্রিক উন্নয়ন, জনজীবনের বিভিন্ন সংকট নিরসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও নৌ যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। অথচ এই শহর আজ খুন, সন্ত্রাস, যানজট ও মাদকের ভয়াবহ
বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান বলেছেন, সারা পৃথিবীর মধ্যে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। অথচ এই শহর আজ খুন, সন্ত্রাস, যানজট ও মাদকের ভয়াবহ সমস্যায় আক্রান্ত।
তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায় না। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে ‘নারায়ণগঞ্জে জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে মাসুদুজ্জামান এসব কথা বলেন। মো. মাসুদুজ্জামানের উদ্যোগে ‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে নগর ও বন্দরের সামগ্রিক উন্নয়ন, জনজীবনের বিভিন্ন সংকট নিরসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও নৌ যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। অথচ এই শহর আজ খুন, সন্ত্রাস, যানজট ও মাদকের ভয়াবহ সমস্যায় আক্রান্ত।
তিনি নারায়ণগঞ্জ নগর ও বন্দরের যোগাযোগ ব্যবস্থা, যানজট এবং নগর ব্যবস্থাপনার নানা সমস্যার কথাও তুলে ধরেন। মাসুদুজ্জামান বলেন, প্রতিদিন যানজট ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্ম সম্পর্কে সংগঠনটির আহ্বায়ক মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এখানে সক্রিয়ভাবে কাজ করছে। কিন্তু দল-মতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 'আমার নারায়ণগঞ্জ' সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চায়। এই প্ল্যাটফর্মের প্রধান উদ্দেশ্য হলো দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত করে নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
সংগঠনের জাহিদুল হক দিপুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সেক্রেটারি দিনা তাজরিন, শিল্পপতি ফজলুল হক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
বক্তারা নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, নাগরিক নিরাপত্তা ও জনজীবনের সমস্যাগুলো সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নারায়ণগঞ্জের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?