একই এলাকায় মিলল দুই মরদেহ
জামালপুরে ফেরিঘাট এলাকায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের ফেরিঘাট এলাকায় পৃথক দুটি স্থান থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সদর মেস্টা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে কেসমত আলী (৭৬), অপরজন শেরপুর সদরের কবিরপুর এলাকার মৃত হারিদ আলীর ছেলে বাবুল মিয়া (৫৬)। জমালপুর সদর থানার এসআই সেলিম জানান, বিকেলে ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং প্রায় একই সময়ে ওই বাস টার্মিনালের কিছুটা দূরেই রাস্তার পাশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পিবিআই’র ফরেনসিক টিমের মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কিভাবে কেন তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরে ফেরিঘাট এলাকায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের ফেরিঘাট এলাকায় পৃথক দুটি স্থান থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সদর মেস্টা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে কেসমত আলী (৭৬), অপরজন শেরপুর সদরের কবিরপুর এলাকার মৃত হারিদ আলীর ছেলে বাবুল মিয়া (৫৬)।
জমালপুর সদর থানার এসআই সেলিম জানান, বিকেলে ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং প্রায় একই সময়ে ওই বাস টার্মিনালের কিছুটা দূরেই রাস্তার পাশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পিবিআই’র ফরেনসিক টিমের মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে কেন তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?