এক‌ই দিন: ২০ বছর আগে-পরে মেসির অদ্ভুত মিল

প্রথম ফুটবলার হিসেবে এর মধ্যে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আর প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে করেছেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একই ম্যাচে ছুঁয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তী মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও। তবে এদিনই মেসি ২০ বছরের এক দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন। যেদিন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন ২০ বছরের ব্যবধানে সেই একই দিনে সবচেয়ে বয়স্ক গোলদাতাও হলেন। ১৬ জুন ২০০৬। বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। মাত্র ১৮ বছর ৩৫৮ দিন বয়সে সেই গোল করে তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা। শুরু হয়েছিল এক কিংবদন্তির পথচলা। ঠিক ২০ বছর পর, একই ১৬ জুনে আবারও ইতিহাস লিখলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার হয়ে গেলেন আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতা। বয়স ৩৮ বছর ৩৫৮ দিন। একই দিন, দুই ভিন্ন যুগে, দুই ভিন্ন পরিচয়ে মেসি। একদিকে বিস্ময় বালক, অন্যদিকে অভিজ্ঞ রাজা। ফুটবল ইতিহাসে এমন মিল খুবই বিরল। এই অনন্য কীর্তির মধ্য দিয়ে মেসি যেন নিজের ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি এঁকেছেন। যেখানে শুরু হয়েছিল ১৬ জুন, আর দুই দশক পর একই দিনেই

এক‌ই দিন: ২০ বছর আগে-পরে মেসির অদ্ভুত মিল

প্রথম ফুটবলার হিসেবে এর মধ্যে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আর প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে করেছেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একই ম্যাচে ছুঁয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তী মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও। তবে এদিনই মেসি ২০ বছরের এক দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন। যেদিন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন ২০ বছরের ব্যবধানে সেই একই দিনে সবচেয়ে বয়স্ক গোলদাতাও হলেন।

১৬ জুন ২০০৬। বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। মাত্র ১৮ বছর ৩৫৮ দিন বয়সে সেই গোল করে তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা। শুরু হয়েছিল এক কিংবদন্তির পথচলা। ঠিক ২০ বছর পর, একই ১৬ জুনে আবারও ইতিহাস লিখলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার হয়ে গেলেন আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতা। বয়স ৩৮ বছর ৩৫৮ দিন।

একই দিন, দুই ভিন্ন যুগে, দুই ভিন্ন পরিচয়ে মেসি। একদিকে বিস্ময় বালক, অন্যদিকে অভিজ্ঞ রাজা। ফুটবল ইতিহাসে এমন মিল খুবই বিরল। এই অনন্য কীর্তির মধ্য দিয়ে মেসি যেন নিজের ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি এঁকেছেন।

যেখানে শুরু হয়েছিল ১৬ জুন, আর দুই দশক পর একই দিনেই তিনি আবারও প্রমাণ করলেন, সময় শুধু বদলায়, মেসি বদলায় না।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow