এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে এনসিপি। আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার হেরে যাওয়া প্রার্থীদের প্রাইজ পোস্টিং দিয়ে নয়ছয় করেছে। গেলো দুই দিন যাবৎ পুলিশের মাধ্যমে জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছে সরকার। এনএস/এমএন  

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে এনসিপি। আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার হেরে যাওয়া প্রার্থীদের প্রাইজ পোস্টিং দিয়ে নয়ছয় করেছে। গেলো দুই দিন যাবৎ পুলিশের মাধ্যমে জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছে সরকার।

এনএস/এমএন

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow