একটি মহল সংঘদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে : তাজুল ইসলাম
পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ও চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংঘদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন তিনি। একই সঙ্গে একজন প্রসিকিউটরের তথ্যপ্রমাণবিহীন অসত্য মিথ্যা অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন সাবেক চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। তার অভিযোগ, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে নেমেছে, যাতে বিচার কার্যক্রম কোনোভাবে এগিয়ে না যায়। তিনি আরও বলেন, তার বিদায়ের পর বিশেষ একটি মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ও চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংঘদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন তিনি। একই সঙ্গে একজন প্রসিকিউটরের তথ্যপ্রমাণবিহীন অসত্য মিথ্যা অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন সাবেক চিফ প্রসিকিউটর।
তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি।
তার অভিযোগ, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে নেমেছে, যাতে বিচার কার্যক্রম কোনোভাবে এগিয়ে না যায়।
তিনি আরও বলেন, তার বিদায়ের পর বিশেষ একটি মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তব্যের শেষাংশে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
What's Your Reaction?