একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে যখন ফিফার তদন্ত চলছে, ঠিক সে সময় দলটির ‘পেশাদারিত্বের’ প্রশংসা করে নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন ফিফা প্রধান। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে আলবিসেলেস্তেদের পেশাদারিত্বের জন্য ইনফান্তিনোর ধন্যবাদ- অনেকেই দুটি বিষয়কে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করেছেন। তা ফিফা কেন আর্জেন্টিনাকে নিয়ে তদন্ত করছে? এর বেশ কয়েকটি কারণ থাকলেও সবচেয়ে সাম্প্রতিক ছিল ফাইনাল ম্যাচের শেষ বাঁশির বাজার পরের ঘটনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ আছে, ওই সময় লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ফ

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে যখন ফিফার তদন্ত চলছে, ঠিক সে সময় দলটির ‘পেশাদারিত্বের’ প্রশংসা করে নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন ফিফা প্রধান। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে আলবিসেলেস্তেদের পেশাদারিত্বের জন্য ইনফান্তিনোর ধন্যবাদ- অনেকেই দুটি বিষয়কে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করেছেন। তা ফিফা কেন আর্জেন্টিনাকে নিয়ে তদন্ত করছে? এর বেশ কয়েকটি কারণ থাকলেও সবচেয়ে সাম্প্রতিক ছিল ফাইনাল ম্যাচের শেষ বাঁশির বাজার পরের ঘটনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ আছে, ওই সময় লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে। এই তদন্ত চলাকালেই এএফএ সভাপতি তাপিয়াকে ধন্যবাদ জানানো ইনফান্তিনোর চিঠি সামনে এসেছে। শুরুতে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এ চিঠির সত্যতা যাচাই করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ওই চিঠিতি ইনফান্তিনো লিখেছেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে অসাধারণ একটি আয়োজনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আর্জেন্টিনার প্রশংসা করে ওই চিঠিতে ফিফা সভাপতি আরও লিখেছেন, ‘এই ধরনের সাফল্য আসে ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, খুঁটিনাটির প্রতি মনোযোগ, পাশাপাশি আবেগ, নিবেদন ও ভালোবাসা থেকে।’ চিঠিতে ইনফান্তিনো আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ ও সমর্থকদেরও অভিনন্দন জানান। তবে ফিফা সভাপতির এই মন্তব্যের সঙ্গে সাম্প্রতিক বিতর্কের বিষয়টি অনেকের কাছেই সাংঘর্ষিক মনে হচ্ছে। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও সমালোচনা হয়েছিল। দলটির বিরুদ্ধে প্রতিপক্ষকে উসকানি দেওয়া, সময় নষ্ট করা এবং রেফারির সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ ওঠে। বিশেষ করে ফাইনালের পরের ঘটনা নিয়ে ফিফার তদন্তের পাশাপাশি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার আচরণ নিয়ে আলোচনা হয়েছিল। সেই ম্যাচে জুড বেলিংহামের সঙ্গে রেফারির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফাইনালে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড় ও সমর্থকদের উদযাপন নিয়েও সমালোচনা হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনাও বিতর্ক তৈরি করেছিল। এদিকে, ফিফার তদন্তের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে একদিকে আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্ত, অন্যদিকে ইনফান্তিনোর প্রশংসা— দুই বিষয় মিলিয়ে বিশ্ব ফুটবলে নতুন আলোচনা তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow