একদিন পিরামিডের কথা বলেছিলে : মান্নান নূরের দ্বিতীয় কাব্যগ্রন্থ

বিরহের রঙ কী? বিরহই বা কী? তার ভাষা, তার সংজ্ঞা— এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, যে বিরহে পুড়ছে তার কাছে এই সব ব্যাখ্যা অনেক সময়ই অর্থহীন হয়ে ওঠে। কখনো কখনো নিজের জীবনটাও তখন তুচ্ছ ও অর্থহীন মনে হয়। যেন নিজেকে নিঃশেষ করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়ার এক গভীর অনিবার্যতা। ভালোবাসা কতটা গভীর হতে পারে! যেখানে মানুষ ভুলে যায় সব রঙ, ভুলে যায় গ্যাতি, গোষ্ঠী, আপনজন— সেখানে দুনিয়ার সমস্ত চাকচিক্য নিঃশেষে ছাই হয়ে যায়। যে ডুবেছে, কেবল সেই-ই জানে তার গভীরতা। তখন বেঁচে থাকার মূল্যটাও আর বোধগম্য হয় না। হৃদয়ের গভীর থেকে কেবল একটি উচ্চারণ ভেসে আসে— ‘তোমাকে চাই।’ আর সেই চাওয়া যদি অপূর্ণ থেকে যায়, তবে সমগ্র পৃথিবী যেন উলটপালট হয়ে ওঠে। বিরহ কখনো নীল বিষাদের মতো হৃদয়কে আচ্ছন্ন করে, আবার কখনো অগ্নিশিখার মতো সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। কখনো তা করুণ কান্নায় ভেঙে পড়ে, কখনো আবার স্তব্ধ নীরবতায় জমাট বেঁধে থাকে। যদি মানুষ অনন্তকাল হায়াত পেত, তবে হয়তো সেই অনন্তকাল জুড়েই পাগল বেশে বিরহযন্ত্রণায় ছটফট করে বেড়াত। ‘একদিন পিরামিডের কথা বলেছিলে’ এটি কবি মান্নান নূরের দ্বিতীয় কাব্যগ্রন্থ। ৪ ফর্মার এ বইটিতে ৫৮

একদিন পিরামিডের কথা বলেছিলে : মান্নান নূরের দ্বিতীয় কাব্যগ্রন্থ
বিরহের রঙ কী? বিরহই বা কী? তার ভাষা, তার সংজ্ঞা— এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, যে বিরহে পুড়ছে তার কাছে এই সব ব্যাখ্যা অনেক সময়ই অর্থহীন হয়ে ওঠে। কখনো কখনো নিজের জীবনটাও তখন তুচ্ছ ও অর্থহীন মনে হয়। যেন নিজেকে নিঃশেষ করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়ার এক গভীর অনিবার্যতা। ভালোবাসা কতটা গভীর হতে পারে! যেখানে মানুষ ভুলে যায় সব রঙ, ভুলে যায় গ্যাতি, গোষ্ঠী, আপনজন— সেখানে দুনিয়ার সমস্ত চাকচিক্য নিঃশেষে ছাই হয়ে যায়। যে ডুবেছে, কেবল সেই-ই জানে তার গভীরতা। তখন বেঁচে থাকার মূল্যটাও আর বোধগম্য হয় না। হৃদয়ের গভীর থেকে কেবল একটি উচ্চারণ ভেসে আসে— ‘তোমাকে চাই।’ আর সেই চাওয়া যদি অপূর্ণ থেকে যায়, তবে সমগ্র পৃথিবী যেন উলটপালট হয়ে ওঠে। বিরহ কখনো নীল বিষাদের মতো হৃদয়কে আচ্ছন্ন করে, আবার কখনো অগ্নিশিখার মতো সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। কখনো তা করুণ কান্নায় ভেঙে পড়ে, কখনো আবার স্তব্ধ নীরবতায় জমাট বেঁধে থাকে। যদি মানুষ অনন্তকাল হায়াত পেত, তবে হয়তো সেই অনন্তকাল জুড়েই পাগল বেশে বিরহযন্ত্রণায় ছটফট করে বেড়াত। ‘একদিন পিরামিডের কথা বলেছিলে’ এটি কবি মান্নান নূরের দ্বিতীয় কাব্যগ্রন্থ। ৪ ফর্মার এ বইটিতে ৫৮ টি কবিতা রয়েছে। বাংলাদেশ প্রকাশনী থেকে প্রকাশিত। এই কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতাই ব্যর্থ প্রেমের নিখুঁত আবেগে গড়ে ওঠা এক বিস্তীর্ণ মরুভূমি— যেখানে কেবল পিপাসা, আর পিপাসা। সেখানে আছে আত্মকথন, আছে যন্ত্রণার দীর্ঘশ্বাস, আছে না-পাওয়ার অভিযোগ, আছে নিজেকে পুড়িয়ে ওঠা তাচ্ছিল্যের পাহাড়। রাগ ও অভিমান কখনো ডানা মেলে উড়েছে, কখনো আবার নিঃশব্দে ভেঙে পড়েছে হৃদয়ের গভীরে। কবির কলমে প্রতিটি কবিতা যেন জীবন্ত হয়ে উঠেছে। এই কাব্যকে ‘বিরহনামা’ বললেও সামান্যও অতিশয়োক্তি হবে না। পাঠকের হৃদয়কে স্পর্শ করে দীর্ঘক্ষণ ধরে রাখার ক্ষমতা রাখে— এমন এক সুখপাঠ্য কাব্যগ্রন্থ এটি। গ্রন্থটি আপনার সংগ্রহকে সমৃদ্ধ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow