একবার দেখলেই মুছে যাবে ছবি, ইনস্টাগ্রামে নতুন ফিচার

সকাল থেকে রাত পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মী ফাঁকা সময় পেলেই অনেকেই চোখ রাখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দকে আরও গুরুত্ব দিয়ে নতুন একটি ফিচার নিয়ে এসেছে মেটা। নতুন এই ফিচারের নাম ‘ইনস্ট্যান্টস’। এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। কী এই ‘ইনস্ট্যান্টস’ ফিচার? নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত ছবি তুলে সরাসরি ইনবক্সে পাঠাতে পারবেন। এই ছবিগুলো স্থায়ীভাবে থাকে না। একবার প্রাপক দেখে ফেললে ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, আর যদি দেখা না হয় তাহলেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সেটি অদৃশ্য হয়ে যাবে। কেন এই পরিবর্তন? বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ধীরে ধীরে বদলাচ্ছে। এখন অনেক ব্যবহারকারী স্থায়ী পোস্টের চেয়ে ব্যক্তিগত ও অস্থায়ী শেয়ারিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে তরুণরা বন্ধুদের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্ত ভাগ করে নিতে পছন্দ করেন, যেখানে সবকিছু দীর্ঘ স

একবার দেখলেই মুছে যাবে ছবি, ইনস্টাগ্রামে নতুন ফিচার

সকাল থেকে রাত পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মী ফাঁকা সময় পেলেই অনেকেই চোখ রাখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম।

এই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দকে আরও গুরুত্ব দিয়ে নতুন একটি ফিচার নিয়ে এসেছে মেটা। নতুন এই ফিচারের নাম ‘ইনস্ট্যান্টস’। এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে।

কী এই ‘ইনস্ট্যান্টস’ ফিচার?

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত ছবি তুলে সরাসরি ইনবক্সে পাঠাতে পারবেন। এই ছবিগুলো স্থায়ীভাবে থাকে না। একবার প্রাপক দেখে ফেললে ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, আর যদি দেখা না হয় তাহলেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সেটি অদৃশ্য হয়ে যাবে।

কেন এই পরিবর্তন?

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ধীরে ধীরে বদলাচ্ছে। এখন অনেক ব্যবহারকারী স্থায়ী পোস্টের চেয়ে ব্যক্তিগত ও অস্থায়ী শেয়ারিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে তরুণরা বন্ধুদের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্ত ভাগ করে নিতে পছন্দ করেন, যেখানে সবকিছু দীর্ঘ সময়ের জন্য অনলাইনে থেকে যায় না। এই প্রবণতাকে লক্ষ্য করেই মেটা ইনস্টাগ্রামে নতুন এই মেসেজিং অভিজ্ঞতা যুক্ত করেছে।

কী প্রভাব ফেলতে পারে?

বিশেষজ্ঞদের মতে, এই ফিচার ইনস্টাগ্রামকে আরও বেশি ব্যক্তিগত যোগাযোগকেন্দ্রিক করে তুলবে। পাশাপাশি এটি স্ন্যাপচ্যাট ও বিট্রিয়েলের মতো অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতাও তৈরি করবে, যারা আগে থেকেই রিয়েল-টাইম ও অস্থায়ী শেয়ারিংয়ের জন্য জনপ্রিয়।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow