একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে এবং রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায় পদায়ন করা হয়েছে। এছাড়াও একই প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তা আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ না করলে ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে এবং রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায় পদায়ন করা হয়েছে।
এছাড়াও একই প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
বদলি করা এসব কর্মকর্তা আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ না করলে ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
What's Your Reaction?