একসঙ্গে খেলবেন বাবা-ছেলে, বিরল দৃশ্য দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। বয়সে একচল্লিশকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু মাঠের লড়াইয়ে এখনও দুর্দোণ্ডপ্রতাপে খেলে যাচ্ছেন পর্তুগীজ সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি এখন শিরোপার খুব কাছাকাছি। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে, ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার তারাই। তবে মাঠের সাফল্যের বাইরেও ক্লাবটিকে ঘিরে নতুন এক চমকপ্রদ খবর সামনে এসেছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে সুযোগ পেতে পারেন ক্রিষ্টিয়ানো রোনালদো জুনিয়র। এমন সম্ভাবনা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। ক্লাব সূত্রে জানা গেছে, মৌসুম শেষের পর রোনালদোর ছেলেকে মূল দলে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি বাবা-ছেলের একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করার বিষয়টিও ক্লাবের কাছে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। এতে ক্লাবের জনপ্রিয়তা ও বৈশ্বিক আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্রিষ্টিয়ানো রোনালদো আরও এক মৌসুমের জন্য আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। ফলে সবকিছু ঠিক থা
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। বয়সে একচল্লিশকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু মাঠের লড়াইয়ে এখনও দুর্দোণ্ডপ্রতাপে খেলে যাচ্ছেন পর্তুগীজ সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি এখন শিরোপার খুব কাছাকাছি। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে, ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার তারাই।
তবে মাঠের সাফল্যের বাইরেও ক্লাবটিকে ঘিরে নতুন এক চমকপ্রদ খবর সামনে এসেছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে সুযোগ পেতে পারেন ক্রিষ্টিয়ানো রোনালদো জুনিয়র। এমন সম্ভাবনা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। ক্লাব সূত্রে জানা গেছে, মৌসুম শেষের পর রোনালদোর ছেলেকে মূল দলে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
তার পারফরম্যান্সের পাশাপাশি বাবা-ছেলের একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করার বিষয়টিও ক্লাবের কাছে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। এতে ক্লাবের জনপ্রিয়তা ও বৈশ্বিক আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ক্রিষ্টিয়ানো রোনালদো আরও এক মৌসুমের জন্য আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। ফলে সবকিছু ঠিক থাকলে, একই দলে বাবা-ছেলের একসঙ্গে খেলার এক বিরল দৃশ্য দেখা যেতে পারে সৌদি লিগে। যা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন বিভিন্নভাবে।
ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা থাকলেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত নন রোনালদো। ব্যক্তিগত দারুণ ফর্মকে দলীয় সাফল্যে রূপ দিতে বদ্ধপরিকর তিনি। মৌসুম শেষে শিরোপা জিতে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পকে সফল করাই এখন প্রধান লক্ষ্য।
What's Your Reaction?