একসঙ্গে গাইছেন অরিজিৎ-জাংকুক
বিশ্বসংগীতের আকাশে কি তবে উঠতে যাচ্ছে এক নতুন সুপারনোভা? একদিকে কে-পপ ব্যান্ডের সদস্য জাংকুক, অন্যদিকে অনুভূতির সুরে কোটি হৃদয় জয় করা অরিজিৎ সিং। দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হতেই যেন থমকে গেছে ভক্তদের নিঃশ্বাস! সীমান্ত পেরিয়ে, ভাষা পেরিয়ে, সুরের এক অভূতপূর্ব মেলবন্ধনে হাজির হতে চলেছেন এই দুই মিউজিক আইকন। সম্প্রতি জাংকুক নিজে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে জাংকুক লিখেছেন, বুঝতে পেরেছি, অরিজিৎ সিং শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং একজন অত্যন্ত বিনয়ী ও মানবিক মানুষ। জাংকুক উল্লেখ করেন, তার কথা বলার ধরন ও ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা রয়েছে যা সচরাচর দেখা যায় না। শিল্পী অরিজিতের চেয়েও মানুষ অরিজিৎকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন এই বিটিএস তারকা। শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে খাবার খেতে, গিটার বাজাতে এবং একটি মিউজিক রুমে বসে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। জাংকুক জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ ক
বিশ্বসংগীতের আকাশে কি তবে উঠতে যাচ্ছে এক নতুন সুপারনোভা? একদিকে কে-পপ ব্যান্ডের সদস্য জাংকুক, অন্যদিকে অনুভূতির সুরে কোটি হৃদয় জয় করা অরিজিৎ সিং। দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হতেই যেন থমকে গেছে ভক্তদের নিঃশ্বাস! সীমান্ত পেরিয়ে, ভাষা পেরিয়ে, সুরের এক অভূতপূর্ব মেলবন্ধনে হাজির হতে চলেছেন এই দুই মিউজিক আইকন।
সম্প্রতি জাংকুক নিজে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে জাংকুক লিখেছেন, বুঝতে পেরেছি, অরিজিৎ সিং শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং একজন অত্যন্ত বিনয়ী ও মানবিক মানুষ।
জাংকুক উল্লেখ করেন, তার কথা বলার ধরন ও ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা রয়েছে যা সচরাচর দেখা যায় না। শিল্পী অরিজিতের চেয়েও মানুষ অরিজিৎকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন এই বিটিএস তারকা।
শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে খাবার খেতে, গিটার বাজাতে এবং একটি মিউজিক রুমে বসে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। জাংকুক জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, প্রায় চার বছর বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে। কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে মুক্তির প্রথম দিনেই অ্যালবামটি প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এই অ্যালবামের ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টি দেশের আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে অবস্থান করছে।
এদিকে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে কিছুটা বিরতি নিয়ে সংগীত চর্চা ও চলচ্চিত্র পরিচালনার দিকে মনোযোগ দিয়েছেন বলে জানা যায়।
What's Your Reaction?