একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরার দেবহাটায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। যেসব শিশুদের পরিবারের পক্ষে জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন পালন করা হয়নি, তাদের জন্য এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা প্রভৃতি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের মধ্যে আনন্দ ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow