একাধিক অস্ত্র নিয়ে হামলা চালায় সন্দেহভাজন : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। পরে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রোববার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন। এটি ছিল বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা। ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দের পরপরই তাদের সরিয়ে নেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আমি ‘অনুষ্ঠান চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছি। তবে আমি পুরোপুরি আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনার ওপর নির্ভর করব। ট্রাম্প বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের রাত পরিকল্পনার চেয়ে অনেক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। পরে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময় রোববার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন। এটি ছিল বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।
ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দের পরপরই তাদের সরিয়ে নেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আমি ‘অনুষ্ঠান চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছি। তবে আমি পুরোপুরি আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনার ওপর নির্ভর করব।
ট্রাম্প বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের রাত পরিকল্পনার চেয়ে অনেক ভিন্ন হবে, এবং আমাদের আবার নতুন করে এটি আয়োজন করতে হবে।
What's Your Reaction?