একাধিক পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে কেপ ভার্দে-সৌদি আরব
নবাগত কেপ ভার্দে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরবের বিপক্ষে। শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হুস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সেই ম্যাচের জন্য উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছেন কেপ ভার্দের কোচ। শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ওয়াগনার পিনা, পাওলো, দেরয় দুয়ার্তে, উইলি সেমেদো ও ডাইলন লিভ্রামেন্তো। চোটের কারণে খেলতে পারছেন না তেলমো আরকানজো, নিষেধাজ্ঞায় নেই সিডনি কাবরাল। আর গিলসন বেঞ্চিমল, স্টিভেন মোরেইরা ও গ্যারি রদ্রিগেস জায়গা হারিয়েছেন। দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্পেনের কাছে বড় ব্যবধানে হারের পর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ জর্জিওস ডোনিস। শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাওয়াফ বু ওয়াশল, সুলতান মানদাশ ও মোহাম্মদ কান্নো। আর বেঞ্চে নেমে গেছেন আলি লাজামি, মুসাব আল জুয়াইর ও মোতেব আল হারবি। সৌদি আরব একাদশ ওয়াইস (গোলরক্ষক), সৌদ আবদুলহামিদ, আল-আমরি, বু ওয়াশল, তামবাকতি, মানদাশ, নাসের আল-দাওসারি, আল-খাইবারি, সালেম আল-দাওসারি, কান্নো, আল-ব্রিকান। কেপ ভার্দে একাদশ ভোজিনহা (গোলরক্ষক), ওয়াগনার পিনা, লোপেস, বোর্
নবাগত কেপ ভার্দে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরবের বিপক্ষে।
শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হুস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সেই ম্যাচের জন্য উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছেন কেপ ভার্দের কোচ। শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ওয়াগনার পিনা, পাওলো, দেরয় দুয়ার্তে, উইলি সেমেদো ও ডাইলন লিভ্রামেন্তো। চোটের কারণে খেলতে পারছেন না তেলমো আরকানজো, নিষেধাজ্ঞায় নেই সিডনি কাবরাল। আর গিলসন বেঞ্চিমল, স্টিভেন মোরেইরা ও গ্যারি রদ্রিগেস জায়গা হারিয়েছেন।
দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্পেনের কাছে বড় ব্যবধানে হারের পর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ জর্জিওস ডোনিস। শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাওয়াফ বু ওয়াশল, সুলতান মানদাশ ও মোহাম্মদ কান্নো। আর বেঞ্চে নেমে গেছেন আলি লাজামি, মুসাব আল জুয়াইর ও মোতেব আল হারবি।
সৌদি আরব একাদশ
ওয়াইস (গোলরক্ষক), সৌদ আবদুলহামিদ, আল-আমরি, বু ওয়াশল, তামবাকতি, মানদাশ, নাসের আল-দাওসারি, আল-খাইবারি, সালেম আল-দাওসারি, কান্নো, আল-ব্রিকান।
কেপ ভার্দে একাদশ
ভোজিনহা (গোলরক্ষক), ওয়াগনার পিনা, লোপেস, বোর্গেস, পাওলো, কেভিন পিনা, মেন্দেস, দুয়ার্তে, মন্তেইরো, সেমেদো, লিভ্রামেন্তো।
আইএন
What's Your Reaction?