এক্সচ্যাটে আসছে একাধিক নিরাপত্তা ফিচার

এক্স ক্রপ তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন মেসেজিং অ্যাপ এক্সচ্যাট, যা বিশেষভাবে প্রাইভেট চ্যাটিংকে আরও নিরাপদ ও সহজ করতে তৈরি করা হয়েছে। এই অ্যাপটিতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, কোনো ধরনের বিজ্ঞাপন নেই, এমনকি ইউজার ট্র্যাকিংও করা হয় না ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এটি বেশ শক্তিশালী একটি অপশন। সবচেয়ে বড় সুবিধা হলো, এক্সচ্যাটে সরাসরি আপনার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ নতুন করে অ্যাকাউন্ট খোলা বা আলাদা করে কনট্যাক্ট যুক্ত করার ঝামেলা নেই। আপনার বিদ্যমান এক্স নেটওয়ার্কের সঙ্গেই সহজে চ্যাট শুরু করা যায়। কীভাবে ডাউনলোড করবেন এক্সচ্যাট? আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা খুব সহজেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন- প্রথমে অ্যাপ স্টোর খুলুন সার্চ অপশনে গিয়ে এক্সচ্যাট লিখুন এক্স ক্রপ প্রকাশিত অ্যাপটি নির্বাচন করুন ‘গেট’ বাটনে ট্যাপ করে ফেস আইডি, টাচ আইডি বা অ্যাপল আইডি পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করুন কয়েক মিনিটের মধ্যেই অ্যাপটি ডিভাইসে ব্যবহারযোগ্য হয়ে যাবে। ডিভাইস কম্প্যাটিবিলিটি ও সেটআপ এক্সচ্যাট ব্যবহার করতে হলে আপনার ডিভাইসে কমপক্ষে আইওএস ২৬ বা আইপ্যাডওএস ২৬ থাকতে হবে। ইন

এক্সচ্যাটে আসছে একাধিক নিরাপত্তা ফিচার

এক্স ক্রপ তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন মেসেজিং অ্যাপ এক্সচ্যাট, যা বিশেষভাবে প্রাইভেট চ্যাটিংকে আরও নিরাপদ ও সহজ করতে তৈরি করা হয়েছে। এই অ্যাপটিতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, কোনো ধরনের বিজ্ঞাপন নেই, এমনকি ইউজার ট্র্যাকিংও করা হয় না ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এটি বেশ শক্তিশালী একটি অপশন।

সবচেয়ে বড় সুবিধা হলো, এক্সচ্যাটে সরাসরি আপনার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ নতুন করে অ্যাকাউন্ট খোলা বা আলাদা করে কনট্যাক্ট যুক্ত করার ঝামেলা নেই। আপনার বিদ্যমান এক্স নেটওয়ার্কের সঙ্গেই সহজে চ্যাট শুরু করা যায়।

কীভাবে ডাউনলোড করবেন এক্সচ্যাট?

আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা খুব সহজেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন-

  • প্রথমে অ্যাপ স্টোর খুলুন
  • সার্চ অপশনে গিয়ে এক্সচ্যাট লিখুন
  • এক্স ক্রপ প্রকাশিত অ্যাপটি নির্বাচন করুন
  • ‘গেট’ বাটনে ট্যাপ করে ফেস আইডি, টাচ আইডি বা অ্যাপল আইডি পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করুন
  • কয়েক মিনিটের মধ্যেই অ্যাপটি ডিভাইসে ব্যবহারযোগ্য হয়ে যাবে।

ডিভাইস কম্প্যাটিবিলিটি ও সেটআপ

এক্সচ্যাট ব্যবহার করতে হলে আপনার ডিভাইসে কমপক্ষে আইওএস ২৬ বা আইপ্যাডওএস ২৬ থাকতে হবে। ইনস্টল করার পর অ্যাপটি খুলে এক্স অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি পিন সেট করতে হবে। প্রয়োজনে কনট্যাক্ট অ্যাক্সেসের অনুমতিও দিতে হতে পারে।


এক্সচ্যাটে রয়েছে বেশ কিছু আধুনিক ও ইউজার-ফ্রেন্ডলি ফিচার-

  • ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুছে যাবে)
  • মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা
  • বড় ফাইল, ছবি ও ভিডিও সহজে শেয়ার
  • গ্রুপ চ্যাট সাপোর্ট
  • স্ক্রিনশট ব্লকিং, যা প্রাইভেসি আরও বাড়ায়

 

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow