চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে পতেঙ্গার আকমল আলী স্লুইচগেট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের পতেঙ্গা আউটপোস্ট এ অভিযান চালায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। তিনি বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা বিদেশি মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এমআরএএইচ/ইএ
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে পতেঙ্গার আকমল আলী স্লুইচগেট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের পতেঙ্গা আউটপোস্ট এ অভিযান চালায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা বিদেশি মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?