এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

মুন্সীগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত পিকাপে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় মাওয়ামুখী লাইনে আগুন ঘটনা ঘটে। পরে  ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, রড বোঝাই একপি পিকআপ ঢাকা হতে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় হঠাৎ পিকআপটিতে আগুন জ্বলে ওঠে। এর ফলে এক্সপ্রেসওয়েতে ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠিয়েছি। তাদের চেষ্টায় পিকআপে লাগা আগুন নিয়ন্ত্রণ আসে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow