এক্স অ্যাকাউন্ট হ্যাক; জামিন পেলেন বঙ্গভবনের সেই কর্মকর্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। ডিবিপ্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় রা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ডিবিপ্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা পূর্বে করা সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে মার্জ করা হয়েছে। পাশাপাশি হ্যাকিং সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
What's Your Reaction?