এক কেন্দ্রে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ
ঢাকা ৭ আসনের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শুরুর পর সাড়ে তিন ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. ইউসুফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট গ্রহন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আছে। তবে এখানে পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি। সরেজমিনে কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ভিড় নেই। ভোট দিতে এসে কাউকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। সবাই এসে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। ঢাকা ৭ আসনে ভোটার সংখ্যা আসনটিতে মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন এবং হিজড়া ভোটার ১২ জন। ঢাকা ৭ আসনে প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সরকার ফুটবল প্রতীকে, জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হামিদুর রহমান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে, ব
ঢাকা ৭ আসনের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শুরুর পর সাড়ে তিন ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. ইউসুফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট গ্রহন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আছে। তবে এখানে পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি।
সরেজমিনে কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ভিড় নেই। ভোট দিতে এসে কাউকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। সবাই এসে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।
ঢাকা ৭ আসনে ভোটার সংখ্যা
আসনটিতে মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন এবং হিজড়া ভোটার ১২ জন।
ঢাকা ৭ আসনে প্রার্থী যারা
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সরকার ফুটবল প্রতীকে, জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হামিদুর রহমান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে, বাংলাদেশ রিপাবলিকান পার্টি'র (বিআরপি) শফিকুর রহমান হাতি প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান হাতপাখা প্রতীকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে, বাংলাদেশ জাতীয় পার্টি'র (বিজেপি) মো. শহিদুল ইসলাম কাঁঠাল প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে'র (মুক্তিজোট) মাকসুদুর রহমান ছড়ি প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শাহানা সেলিম তারা প্রতীকে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সীমা দত্ত কাঁচি প্রতীকে নির্বাচনে লড়ছেন।
এনএস/এমআইএইচ
What's Your Reaction?