এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে কুমিল্লা নগরী
এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠান। এতে শিক্ষাবোর্ড, ভিক্টোরিয়া কলেজ, মেডিকেল কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পানিবন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল ও প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক। পথচারী ওযানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেককে রিকশা ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর ঠাকুরপাড়া, রেইসকোর্স, মুরাদপুর, মনোহরপুর, বিসিকএলাকা, রানীরবাজার, আদালত পাড়া, হাউজিং এস্টেট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চর্থা এলাকাসহ নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। নিচু এলাকার বাসা-বাড়িতে পানি উঠে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে। এছাড়াও নগরীর সালাউদ্দিন মোড়, জেলা স্ক
এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠান। এতে শিক্ষাবোর্ড, ভিক্টোরিয়া কলেজ, মেডিকেল কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পানিবন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল ও প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক। পথচারী ওযানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেককে রিকশা ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর ঠাকুরপাড়া, রেইসকোর্স, মুরাদপুর, মনোহরপুর, বিসিকএলাকা, রানীরবাজার, আদালত পাড়া, হাউজিং এস্টেট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চর্থা এলাকাসহ নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। নিচু এলাকার বাসা-বাড়িতে পানি উঠে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে। এছাড়াও নগরীর সালাউদ্দিন মোড়, জেলা স্কুল সড়ক, আদালত চত্ত্বরসহ অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন।
এছাড়া জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
নগরীর টিএনটি মোড়ের বাসিন্দা গৃহবধূ শারমিন মাসুদ কালবেলাকে বলেন, ছেলের স্কুল ছুটির পর তাকে নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হলেনগরীর এই দুর্ভোগ শেষ হবে না। মুলত নাগরিক অসচেতনতা থেকেই এই দুর্ভোগ তৈরি হচ্ছে।পানি প্রবাহের নালা-নর্দমায় আবর্জনা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ফেলায় পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে।
ছেলের সার্টিফিকেট সংশোধন করতে শিক্ষাবোর্ডে আসা বুড়িচং উপজেলার স্কুল শিক্ষক মো. কবির হোসেন বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনের অংশ পানিতে তলিয়ে গেছে। অবস্থা খুবই খারাপ। আমার মত অনেকেই দেখছি হাটু সমান পানিতে ভিজে বোর্ডে আসেন। প্রতি বছরই বর্ষা মৌসুমে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, বাইরের ড্রেনেজ ব্যবস্থা খারাপ তাই ড্রেন উপচে বোর্ডের ভেতরের পানি চলে আসে। কিছু দিনের মধ্যে ড্রেন সংস্কারের কাজ করা হবে।
জেলা আবহাওয়া কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, সকাল থেকে কুমিল্লায় মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কালবেলাকে বলেন, অধিক বৃষ্টিতে ড্রেন ও খালে পানি প্রবাহ ধীর গতির কারণে রাস্তায় পানি জমে যায়। সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে। যেসব এলাকায় ময়লা ও পলিথিনে পানি চলাচলের রাস্তাবন্ধ সেসব এলাকায় তা পরিস্কার করে পানির গতিপ্রবাহ ঠিক করে দেওয়া হচ্ছে। জলাবদ্ধতানিরসনে ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।