এক চার্জে টানা ৮০ ঘণ্টা গান শোনা যাবে এই হেডফোনে
অডিও ব্র্যান্ড বোট তাদের নতুন ওভার-ইয়ার হেডফোন নির্ভানা ইথোপিয়া ২ এএনসি উন্মোচন করেছে। যারা দীর্ঘ সময় গান শোনা, সিনেমা দেখা বা অনলাইনে মিটিং করেন, তাদের কথা মাথায় রেখেই নতুন এই হেডফোনটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে অ্যাডাপটিভ হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), ডুয়াল ড্রাইভার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের মতো একাধিক আধুনিক ফিচার। নতুন বোট নির্ভানা ইথোপিয়া ২ এএনসি-তে ব্যবহার করা হয়েছে ৪০ মিমি ও ১০ মিমি ডুয়াল ড্রাইভার, যা আরও শক্তিশালী বেস, পরিষ্কার ভোকাল এবং উন্নত সাউন্ড সেপারেশন নিশ্চিত করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি হাই-রেস অডিও, এলডিএসি কোডেক এবং ৩ডি স্পেশিয়াল অডিও সমর্থন থাকায় ব্যবহারকারীরা আরও বাস্তবধর্মী অডিও অভিজ্ঞতা পাবেন। হেডফোনটির অন্যতম আকর্ষণ ৪৫ডিবি অ্যাডাপ্টিভ হাইব্রিড এএনসি। এই প্রযুক্তি আশপাশের শব্দ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে নয়েজ কমাতে সাহায্য করে। ফলে ভ্রমণ, অফিস কিংবা ব্যস্ত পরিবেশেও নিরবচ্ছিন্নভাবে গান বা পডকাস্ট শোনা যাবে। আরও পড়ুন ৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.৪, গুগ
অডিও ব্র্যান্ড বোট তাদের নতুন ওভার-ইয়ার হেডফোন নির্ভানা ইথোপিয়া ২ এএনসি উন্মোচন করেছে। যারা দীর্ঘ সময় গান শোনা, সিনেমা দেখা বা অনলাইনে মিটিং করেন, তাদের কথা মাথায় রেখেই নতুন এই হেডফোনটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে অ্যাডাপটিভ হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), ডুয়াল ড্রাইভার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের মতো একাধিক আধুনিক ফিচার।
নতুন বোট নির্ভানা ইথোপিয়া ২ এএনসি-তে ব্যবহার করা হয়েছে ৪০ মিমি ও ১০ মিমি ডুয়াল ড্রাইভার, যা আরও শক্তিশালী বেস, পরিষ্কার ভোকাল এবং উন্নত সাউন্ড সেপারেশন নিশ্চিত করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি হাই-রেস অডিও, এলডিএসি কোডেক এবং ৩ডি স্পেশিয়াল অডিও সমর্থন থাকায় ব্যবহারকারীরা আরও বাস্তবধর্মী অডিও অভিজ্ঞতা পাবেন।
হেডফোনটির অন্যতম আকর্ষণ ৪৫ডিবি অ্যাডাপ্টিভ হাইব্রিড এএনসি। এই প্রযুক্তি আশপাশের শব্দ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে নয়েজ কমাতে সাহায্য করে। ফলে ভ্রমণ, অফিস কিংবা ব্যস্ত পরিবেশেও নিরবচ্ছিন্নভাবে গান বা পডকাস্ট শোনা যাবে।
সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.৪, গুগল ফাস্ট পেয়ার এবং মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি। ফলে একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব। এছাড়া বোট হিয়ারেবলস অ্যাপের মাধ্যমে ইকুয়ালাইজার, কন্ট্রোল এবং অন্যান্য অডিও সেটিংস নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।
কলের মান উন্নত করতে হেডফোনটিতে যুক্ত করা হয়েছে এআই ইএনএক্স প্রযুক্তি, যা কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কার ভয়েস পৌঁছাতে সহায়তা করে।
ব্যাটারির দিক থেকেও বেশ শক্তিশালী নতুন এই ডিভাইস। এতে রয়েছে ৮০০এমএএইচ ব্যাটারি, যা এএনসি বন্ধ থাকলে সর্বোচ্চ ৮০ ঘণ্টা এবং এএনসি চালু থাকলে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে বোট। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাকের সুবিধা মিলবে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২.৫ ঘণ্টা।
ডিজাইনের দিক থেকেও ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবেছে প্রতিষ্ঠানটি। হেডফোনটিতে রয়েছে ফোল্ডেবল ওভার-ইয়ার ডিজাইন, সুইভেল ইয়ারকাপ, মেমোরি ফোম ইয়ার কুশন এবং IPX4 স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট সুরক্ষা। বক্সে চার্জিং কেবল, এইউএক্স কেবল, ক্যারি পাউচ এবং একটি প্রিমিয়াম হার্ড কেসও দেওয়া হচ্ছে।

এক চার্জে টানা ৫৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
ভারতে বোট নির্ভানা ইথোপিয়া ২ এএনসি-এর দাম ৫ হাজার ৯৯৯ রুপি। তবে উদ্বোধনী অফারে সীমিত সময়ের জন্য এটি ৪,৯৯৯ রুপিতে কেনা যাবে। হেডফোনটি কসমিক ব্ল্যাক এবং ইউটোপিয়ান হোয়াইট-এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে
What's Your Reaction?
