‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’ প্রত্যয়ে নাবিল গ্রুপের সেলস সামিট অনুষ্ঠিত

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের সারা দেশের সেলস টিম, নীতিনির্ধারক এবং বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’—এই প্রত্যয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ সামিট ২০২৬’।  শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) সেন্টারে এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটে নাবিল গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং কর্পোরেট নেতৃত্ব উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। একই সঙ্গে ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’—এই অঙ্গীকারের মাধ্যমে গ্রুপের সামগ্রিক অগ্রযাত্রা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বখস মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এ ছাড়া সামিটে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম, পরিচালক ইজাজ আবরার নাবিল, পরিচালক মামুনুর রশিদসহ নাবিল গ্রুপের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হচ্ছে মাঠপর্যায়ের সেলস টিম উ

‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’ প্রত্যয়ে নাবিল গ্রুপের সেলস সামিট অনুষ্ঠিত
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের সারা দেশের সেলস টিম, নীতিনির্ধারক এবং বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’—এই প্রত্যয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ সামিট ২০২৬’।  শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) সেন্টারে এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটে নাবিল গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং কর্পোরেট নেতৃত্ব উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। একই সঙ্গে ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’—এই অঙ্গীকারের মাধ্যমে গ্রুপের সামগ্রিক অগ্রযাত্রা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বখস মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এ ছাড়া সামিটে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম, পরিচালক ইজাজ আবরার নাবিল, পরিচালক মামুনুর রশিদসহ নাবিল গ্রুপের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হচ্ছে মাঠপর্যায়ের সেলস টিম উল্লেখ করে জাহান বখস মণ্ডল তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে সেলস টিমের পরিশ্রম, সততা ও নিষ্ঠা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ঐক্য, দক্ষতা এবং গ্রাহককেন্দ্রিক মানসিকতা আরও জোরদার করতে হবে। ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান বলেন, ভবিষ্যতের বাজার হবে ডাটা-নির্ভর ও ব্র্যান্ডমূল্যভিত্তিক। এ ক্ষেত্রে সেলস টিমের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক বিপণন কৌশল গ্রহণ অপরিহার্য। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম বলেন, গ্রুপের নতুন ব্যবসায়িক লক্ষ্য বাস্তবায়নে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা, অঞ্চলভিত্তিক বাজার সম্প্রসারণ এবং সেলস টিমের জন্য ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচালক ইজাজ আবরার নাবিল বলেন, সমন্বিত টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে নতুন বাজারে প্রবেশের পাশাপাশি বিদ্যমান বাজারে নাবিল গ্রুপের অবস্থান আরও দৃঢ় করতে হবে। সামিটে ডিরেক্টরবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, গ্রাহকের চাহিদার পরিবর্তন, ব্র্যান্ড পজিশনিং এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টদের মতে, এ সেলস সামিট নাবিল গ্রুপের বিক্রয় বৃদ্ধি ও বাজার নেতৃত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow