‘এক দেশের কয়টা জন্মদিন?’ ড. ইউনূসকে শাওনের প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ দাগলেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ঘিরে তিনি প্রশ্ন তুলেছেন—‘এক দেশের আসলে কয়টা জন্মদিন?’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শাওন লেখেন, “আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট... ভুল বললাম- ৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের জন্মদিন। এরপর ১৭ অক্টোবর ২০২৫ জানলাম—জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হলো।” তিনি আরও যোগ করেন, ড. ইউনূস আজ আবার বলেছেন—আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। শাওনের প্রশ্ন, “মানে কী? এক দেশের কয়টা জন্মদিন? দেশটাকে তো উনি বেগম খালেদা জিয়া বানিয়ে ছাড়লেন দেখছি!” ২৬ মার্চ শাওন সাফ জানিয়ে দিয়েছেন, তার কাছে বাংলাদেশের জন্মদিন কেবল একটাই। তিনি লেখেন, “আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই—২৬ শে মার্চ ১৯৭১।” ‘মুক্তির দিন’ নিয়ে কটাক্ষ স্ট্যাটাসের সঙ্গে ড. ইউনূসের ভোট প্রদানের একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে প্রধান উপদেষ্টার ‘আজকে জাতির মুক্তির দিন’ মন্তব্যটি ধরে তিন

‘এক দেশের কয়টা জন্মদিন?’ ড. ইউনূসকে শাওনের প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ দাগলেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ঘিরে তিনি প্রশ্ন তুলেছেন—‘এক দেশের আসলে কয়টা জন্মদিন?’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শাওন লেখেন, “আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট... ভুল বললাম- ৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের জন্মদিন। এরপর ১৭ অক্টোবর ২০২৫ জানলাম—জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হলো।”

তিনি আরও যোগ করেন, ড. ইউনূস আজ আবার বলেছেন—আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। শাওনের প্রশ্ন, “মানে কী? এক দেশের কয়টা জন্মদিন? দেশটাকে তো উনি বেগম খালেদা জিয়া বানিয়ে ছাড়লেন দেখছি!”

২৬ মার্চ শাওন সাফ জানিয়ে দিয়েছেন, তার কাছে বাংলাদেশের জন্মদিন কেবল একটাই। তিনি লেখেন, “আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই—২৬ শে মার্চ ১৯৭১।”

‘মুক্তির দিন’ নিয়ে কটাক্ষ স্ট্যাটাসের সঙ্গে ড. ইউনূসের ভোট প্রদানের একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে প্রধান উপদেষ্টার ‘আজকে জাতির মুক্তির দিন’ মন্তব্যটি ধরে তিনি শেষাংশে লেখেন, “তবে একটা কথা উনি সঠিক বলেছেন—সারা জাতির জন্য আজকে মুক্তির দিন। হয়তো আজকের পর জাতি উনার হাত থেকে মুক্তি পেতেও পারে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow