এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। সে সঙ্গে এতে দু’দেশের সম্পর্কের উন্নতি হবে বলেও জানান তিনি। অলাভজনক বিবেচনায় আগে এ রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। তিনি আরও জানান, এই বিমান সেবা শুধু একটি পরিবহন সেবা নয় বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনীতিও সচল হবে, অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। তার ভাষ্য, ‘আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা না বরং এতে জাপানের সঙ্গে অংশীদারত্বও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা করার জন্যেই আমাকে দায়িত্ব দিয়েছেন, এখন থেকে ফ্লাইট আর বন্ধ হবে না।’ অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। সে সঙ্গে এতে দু’দেশের সম্পর্কের উন্নতি হবে বলেও জানান তিনি। অলাভজনক বিবেচনায় আগে এ রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এই বিমান সেবা শুধু একটি পরিবহন সেবা নয় বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনীতিও সচল হবে, অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। তার ভাষ্য, ‘আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা না বরং এতে জাপানের সঙ্গে অংশীদারত্বও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা করার জন্যেই আমাকে দায়িত্ব দিয়েছেন, এখন থেকে ফ্লাইট আর বন্ধ হবে না।’
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা একটা রুট দিয়ে নারিতা ফ্লাইট চালু করেছি, আমাদের ফ্লাইট সংকট আছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মাঝে যাতে ৫০টি ফ্লাইট থাকে। এ কারণেই আমরা ১০টি এয়ারক্রাফট লিজ নিচ্ছি।’
What's Your Reaction?