এক রাতে ৪ গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার

সিরাজগঞ্জের সলঙ্গায় নূর আলম নামে এক প্রান্তিক কৃষকের চারটি গরু চুরি হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবার। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সলঙ্গার চকগোবিন্দপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় একটি অভিযোগ করেছেন। স্থানীয়রা জানায়, চোরেরা প্রান্তিক কৃষক নূর আলমের গোয়াল থেকে এক রাতেই চারটি গরু নিয়ে গেছে। ভোরে গোয়াল ঘরে গরু না পেয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবার। অভাব অনটনের সংসারে ওই গরুই ছিল তার জীবিকা নির্বাহের শেষ সম্বল। গাভির দুধ বিক্রি করে সংসার ও গোখাদ্যের জোগান দিতেন তিনি। আর সেই একমাত্র সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তার। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা গরু উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জোরালো চেষ্টা করছেন বলে জানান। এম এ মালেক/কেজে/জেআইএম

এক রাতে ৪ গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার

সিরাজগঞ্জের সলঙ্গায় নূর আলম নামে এক প্রান্তিক কৃষকের চারটি গরু চুরি হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবার।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সলঙ্গার চকগোবিন্দপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় একটি অভিযোগ করেছেন।

এক রাতে ৪ গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার

স্থানীয়রা জানায়, চোরেরা প্রান্তিক কৃষক নূর আলমের গোয়াল থেকে এক রাতেই চারটি গরু নিয়ে গেছে। ভোরে গোয়াল ঘরে গরু না পেয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবার। অভাব অনটনের সংসারে ওই গরুই ছিল তার জীবিকা নির্বাহের শেষ সম্বল। গাভির দুধ বিক্রি করে সংসার ও গোখাদ্যের জোগান দিতেন তিনি। আর সেই একমাত্র সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তার।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা গরু উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জোরালো চেষ্টা করছেন বলে জানান।

এম এ মালেক/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow