এক লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং এক লাখ টন ডিজেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯ দশমিক ২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন করা হয়।

এক লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং এক লাখ টন ডিজেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯ দশমিক ২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow