এখনো জোড়া লাগেনি ভোট দেওয়া সেই জহুরার সংসার
স্বামীর নিষেধ উপক্ষো করে ভোট দেওয়ার অপরাধে ফেনীর সেই গৃহবধূ বিবি জহুরার সংসার এখনও জোড়া লাগেনি। সামাজিক যাতাকলে পড়ে অনিশ্চিত জহুরা ও তার তিন সন্তানের ভবিষ্যত। গত ১৩ ফেব্রুয়ারি থেকে আলাদাভাবে বসবাস করছে জহুরা পরিবার। তিন সন্তান নিয়ে জহুরা বসবাস করছেন শাশুড়ির সঙ্গে। আর এলাকাবাসীর প্রতিরোধের মুখে স্বামী ইসমাইল হোসেন কাওসার বাড়িছাড়া হয়ে অন্যত্র জীবনযাপন করছেন। এরই মধ্যে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জহুরার সঙ্গে দেখা করতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এসময় তিনি জহুরা ও তার শাশুড়ির সঙ্গে কথা বলে জানান, ‘আমরা বিএনপি পরিবার’র ঘোষণা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে জহুরাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া তার পরিবারের খরচ বহনে প্রতি মাসে অর্থ সহায়তা ও তিন সন্তানের পড়ালেখার খরচ নিয়মিত প্রদানে আবারো আশ্বাস দেন বিপ্লব। তিনি জানান, জহুরার পরিবারের বিষয়টি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ফলোআপে রেখেছেন। আগামী সপ্তাহে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ ফেনী সফরে আসবে জানিয়ে বিপ্লব বলেন, এসময় জহুরার পরিবারের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হবে। এদিকে তিন সন্তান ও সামাজিক
স্বামীর নিষেধ উপক্ষো করে ভোট দেওয়ার অপরাধে ফেনীর সেই গৃহবধূ বিবি জহুরার সংসার এখনও জোড়া লাগেনি। সামাজিক যাতাকলে পড়ে অনিশ্চিত জহুরা ও তার তিন সন্তানের ভবিষ্যত। গত ১৩ ফেব্রুয়ারি থেকে আলাদাভাবে বসবাস করছে জহুরা পরিবার। তিন সন্তান নিয়ে জহুরা বসবাস করছেন শাশুড়ির সঙ্গে। আর এলাকাবাসীর প্রতিরোধের মুখে স্বামী ইসমাইল হোসেন কাওসার বাড়িছাড়া হয়ে অন্যত্র জীবনযাপন করছেন।
এরই মধ্যে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জহুরার সঙ্গে দেখা করতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এসময় তিনি জহুরা ও তার শাশুড়ির সঙ্গে কথা বলে জানান, ‘আমরা বিএনপি পরিবার’র ঘোষণা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে জহুরাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া তার পরিবারের খরচ বহনে প্রতি মাসে অর্থ সহায়তা ও তিন সন্তানের পড়ালেখার খরচ নিয়মিত প্রদানে আবারো আশ্বাস দেন বিপ্লব।
তিনি জানান, জহুরার পরিবারের বিষয়টি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ফলোআপে রেখেছেন।
আগামী সপ্তাহে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ ফেনী সফরে আসবে জানিয়ে বিপ্লব বলেন, এসময় জহুরার পরিবারের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হবে।
এদিকে তিন সন্তান ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় সংসার পুনস্থাপনে সবার সহযোগিতা চেয়েছেন গৃহবধূ জহুরা। এসময় ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ধর্মপুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে তার পরিবারে পাশে থাকার ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। এসময় সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এছাড়া জহুরার সংসার পুনস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চান বিএনপি নেতারা।
তার আগে ১৩ ফেব্রুয়ারি জহুরার সঙ্গে দেখা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় জহুরা, তার শাশুড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পাশে থাকার কথা জানান। এরপরই বিষয়টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হয়। খবর পেয়ে জহুরার পরিবারের দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটক রাখে। স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক ফিরিয়ে নিবেন এমন কথা বলে কৌশলে পালিয়ে যান কাওসার। এরপরই তিন সন্তান নিয়ে জহুরা পড়েন অনিশ্চিত ভবিষ্যতে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম
What's Your Reaction?