এগিয়ে সোহম, পিছিয়ে সায়ন্তিকা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। তবে পিছিয়ে পড়েছেন আরেক চলচ্চিত্র তারকা সায়ন্তিকা ব্যানার্জী। করিমপুর আসনে সোহম তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৪৭ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী প্রভাস মজুমদার। অন্যদিকে, বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী তৃতীয় রাউন্ড গণনা শেষে প্রায় ৩ হাজার ৫০০ ভোটে পিছিয়ে রয়েছেন। তার বিপরীতে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। তবে এখনো হাল ছাড়েননি সায়ন্তিকা। তিনি বলেছেন, ‘মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের জেতাবে। আমি নিশ্চিত সব ভালো হবে। এখনো অনেক সময় আছে। আরও দু-তিন ঘণ্টা পার হতে দেন, সবকিছু ভালো হবে।’ তিনি আরও বলেন, মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছি। নিরাপত্তা বাহিনীর যত গাড়ি দেখতে পাচ্ছি, এতগুলো গাড়ি যদি কাশ্মীরে থাকত তাহলে অঘটনগুলো ঘটত না। ডিডি/কেএএ/

এগিয়ে সোহম, পিছিয়ে সায়ন্তিকা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। তবে পিছিয়ে পড়েছেন আরেক চলচ্চিত্র তারকা সায়ন্তিকা ব্যানার্জী।

করিমপুর আসনে সোহম তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৪৭ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী প্রভাস মজুমদার।

অন্যদিকে, বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী তৃতীয় রাউন্ড গণনা শেষে প্রায় ৩ হাজার ৫০০ ভোটে পিছিয়ে রয়েছেন। তার বিপরীতে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ।

তবে এখনো হাল ছাড়েননি সায়ন্তিকা। তিনি বলেছেন, ‘মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের জেতাবে। আমি নিশ্চিত সব ভালো হবে। এখনো অনেক সময় আছে। আরও দু-তিন ঘণ্টা পার হতে দেন, সবকিছু ভালো হবে।’

তিনি আরও বলেন, মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছি। নিরাপত্তা বাহিনীর যত গাড়ি দেখতে পাচ্ছি, এতগুলো গাড়ি যদি কাশ্মীরে থাকত তাহলে অঘটনগুলো ঘটত না।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow