‘এটা আবার কোন জায়গা মিম আপা?’, সমুদ্রপাড়ের ছবি দেখে ভক্তের প্রশ্ন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার রূপ, স্টাইল ও গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করে রাখেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রপাড়ের কিছু নজরকাড়া ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন এই তারকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি জীবনবোধের কথা জানিয়ে লিখেছেন, “মোমেন্টস লাইক দিস মেক লাইফ বিউটিফুল” (এমন মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে)। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিস্তীর্ণ নীল জলরাশির পটভূমিতে একটি গ্লাস-ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন মিম। তার পরনে অফ-হোয়াইট রঙের ওপর লাল-সবুজ সুতোর ফুলেল এমব্রয়ডারি করা একটি নান্দনিক কো-অর্ড সেট। খোলা চুল আর রোদচশমায় অভিনেত্রীর লুক যেন সমুদ্রের স্নিগ্ধতার সঙ্গেই মিশে গেছে। কখনো আনমনে সাগরের দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হেসে ক্যামেরায় পোজ দিয়ে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। মিমের এই ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। প্রিয় তারকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, “স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের সৌন্দর্য।” আরেকজন মন্তব্য করেছেন, “বিউটিফুল মোমেন্ট।” তবে কেবল প্রশংসাই নয়, ছবিগুল
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার রূপ, স্টাইল ও গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করে রাখেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রপাড়ের কিছু নজরকাড়া ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন এই তারকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি জীবনবোধের কথা জানিয়ে লিখেছেন, “মোমেন্টস লাইক দিস মেক লাইফ বিউটিফুল” (এমন মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে)।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিস্তীর্ণ নীল জলরাশির পটভূমিতে একটি গ্লাস-ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন মিম। তার পরনে অফ-হোয়াইট রঙের ওপর লাল-সবুজ সুতোর ফুলেল এমব্রয়ডারি করা একটি নান্দনিক কো-অর্ড সেট। খোলা চুল আর রোদচশমায় অভিনেত্রীর লুক যেন সমুদ্রের স্নিগ্ধতার সঙ্গেই মিশে গেছে। কখনো আনমনে সাগরের দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হেসে ক্যামেরায় পোজ দিয়ে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
মিমের এই ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। প্রিয় তারকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, “স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের সৌন্দর্য।” আরেকজন মন্তব্য করেছেন, “বিউটিফুল মোমেন্ট।”
তবে কেবল প্রশংসাই নয়, ছবিগুলোর লোকেশন নিয়েও ভক্তদের বেশ কৌতূহল দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, “থাইল্যান্ড পাতায়া তো আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম, কিন্তু এটা আবার কোন জায়গা দেখলাম না তো মিম আপা?”
What's Your Reaction?