‘এটা একটা নতুন শুরু অবশ্যই’

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টির ডামাডোলে গত এক-দেড় বছর ধরেই এই ফরম্যাট খুব একটা খেলেনি টাইগাররা। আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা, এরপর ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু- সবমিলিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে এটা নতুন শুরুই। আজ শুক্রবার পাকিস্তান সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অনুশীলন দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। সেখানে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন শুরু কিনা প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, এর আগে যেই ফরম্যাটে এতদিন আমি খেলে এসেছি এবং বিশ্বকাপ যে ফরম্যাটে হয়েছে, সেটা শেষ হয়ে গেল। সামনে আমাদের মূল ফোকাসটা থাকবে অবশ্যই ৫০ ওভারস ম্যাচে। ২০২৭ এর বিশ্বকাপকে সামনে রেখে। তো একদিক থেকে এটা একটা নতুন একটা শুরু অবশ্যই।’ মিরপুরে যে কোনো সিরিজের আগে উইকেট নিয়ে কৌতূহল থাকে সবার। ফাহিম আশা করছেন, এই সিরিজে মিরপুরে রান করা খুব কঠিন

‘এটা একটা নতুন শুরু অবশ্যই’

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টির ডামাডোলে গত এক-দেড় বছর ধরেই এই ফরম্যাট খুব একটা খেলেনি টাইগাররা। আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা, এরপর ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু- সবমিলিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে এটা নতুন শুরুই।

আজ শুক্রবার পাকিস্তান সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অনুশীলন দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। সেখানে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন শুরু কিনা প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, এর আগে যেই ফরম্যাটে এতদিন আমি খেলে এসেছি এবং বিশ্বকাপ যে ফরম্যাটে হয়েছে, সেটা শেষ হয়ে গেল। সামনে আমাদের মূল ফোকাসটা থাকবে অবশ্যই ৫০ ওভারস ম্যাচে। ২০২৭ এর বিশ্বকাপকে সামনে রেখে। তো একদিক থেকে এটা একটা নতুন একটা শুরু অবশ্যই।’

মিরপুরে যে কোনো সিরিজের আগে উইকেট নিয়ে কৌতূহল থাকে সবার। ফাহিম আশা করছেন, এই সিরিজে মিরপুরে রান করা খুব কঠিন হবে না। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি দেখেছি মিরপুরে আগে যেই ট্রেডিশনালি লো এবং স্লো উইকেট হতো, তেমন উইকেট কিন্তু আর হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসছি, সেরকমই উইকেট থাকবে। যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবেই যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত। পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকব। কিন্তু অনেক আগে আমরা যে ধরনের অ্যাডভান্টেজ পেতাম, সেটা হয়তো সেভাবে আর থাকবে না।’

মিডল অর্ডারে এবার আফিফ হোসেন ও লিটন কুমার দাসকে নিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছে। ওপেনিংয়ে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভোগা লিটনকে দলে যুক্ত করে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনার ব্যাখায় ফাহিম বলেন, ‘ওর এক্সপেরিয়েন্সটা আমরা আমরা খুব গুরুত্ব দেই। ও আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের আমাদের যথেষ্ট স্বপ্ন আছে। যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সে ক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক অনেক শক্তিশালী হতে পারে। কারণ ওর মত একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঝখানে দরকার। সো সেই দিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে। এবং দেখা যাক ও কেমন করে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow