এটা নিশ্চিত, চলমান যুদ্ধে ইরানিরাই জিতবে: মিয়ারশাইমার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা আগ্রাসনের কারণে পশ্চিম এশিয়ায় সংঘাত পুনরায় শুরু হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ও অধ্যাপক জোর দিয়ে বলেছেন: এটা নিশ্চিত ইরানিরাই জিতবে। আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ও অধ্যাপক "জন মিয়ারশাইমার" একটি সাক্ষাৎকারে বলেছেন: এটা নিশ্চিতভাবে বলা যায় ইরানিরাই জিতবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করবেন তা হলো বিজয় ঘোষণা করা এবং তার চারপাশের সবাই বলবে যে এটি একটি বিরাট বিজয়। তিনি আরও বলেন: কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি বেশিরভাগ আমেরিকানকে বোঝাতে পারবেন? আমি মনে করি তিনি পারবেন না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এরপর প্রশ্ন তোলেন: "আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে, আপনি যা নিজের চোখে দেখছেন তা বিশ্বাস করবেন, নাকি ট্রাম্প যা বলছেন তা?" তিনি আরও বলেন: "এই যুদ্ধের আগে প্রায় কেউই কল্পনা করেনি যে ইরানিরা এত ভালো করবে।"

এটা নিশ্চিত, চলমান যুদ্ধে ইরানিরাই জিতবে: মিয়ারশাইমার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা আগ্রাসনের কারণে পশ্চিম এশিয়ায় সংঘাত পুনরায় শুরু হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ও অধ্যাপক জোর দিয়ে বলেছেন: এটা নিশ্চিত ইরানিরাই জিতবে।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ও অধ্যাপক "জন মিয়ারশাইমার" একটি সাক্ষাৎকারে বলেছেন: এটা নিশ্চিতভাবে বলা যায় ইরানিরাই জিতবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করবেন তা হলো বিজয় ঘোষণা করা এবং তার চারপাশের সবাই বলবে যে এটি একটি বিরাট বিজয়।

তিনি আরও বলেন: কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি বেশিরভাগ আমেরিকানকে বোঝাতে পারবেন? আমি মনে করি তিনি পারবেন না।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এরপর প্রশ্ন তোলেন: "আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে, আপনি যা নিজের চোখে দেখছেন তা বিশ্বাস করবেন, নাকি ট্রাম্প যা বলছেন তা?"

তিনি আরও বলেন: "এই যুদ্ধের আগে প্রায় কেউই কল্পনা করেনি যে ইরানিরা এত ভালো করবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow