গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ স্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা হয়। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে শিক্ষার্থীরা। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া গার্লস হাইস্কুল, রানার্স আপ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ধারাবারিষা হাইস্কুলের শিক্ষার্থী সাহারা আলম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লুৎফুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক আলী আক&কাছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম। উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে

গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ স্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা হয়।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে শিক্ষার্থীরা। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া গার্লস হাইস্কুল, রানার্স আপ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ধারাবারিষা হাইস্কুলের শিক্ষার্থী সাহারা আলম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লুৎফুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক আলী আক&কাছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম। উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এসময় উপজেলা আইসিটি প্রোগ্রামারসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow