‘এতদিন ভুল পথে ছিলাম’ জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। জামায়াতের উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার। জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ খুঁজে পেয়েছি।’ পরে তিনি উপস্থিত সবার কাছে তার নতুন পথচলার জন্য দোয়া কামনা করেন। এসময় তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন। আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

‘এতদিন ভুল পথে ছিলাম’ জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।

জামায়াতের উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।

জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ খুঁজে পেয়েছি।’

পরে তিনি উপস্থিত সবার কাছে তার নতুন পথচলার জন্য দোয়া কামনা করেন। এসময় তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow