এতদিন যেভাবে বড় টিমগুলোর সাথে খেলেছি, সেভাবেই খেলবো
সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটা ‘আগামীকাল জয় দিয়ে শুরু করতে চাইবেন’, শুনে কিছুটা থমকে গেলেন লিটন দাস! নিজেকে সামলে মুখে হাসি নিয়ে উত্তর দিলেন, ‘জেতার চেষ্টা করবো।’ প্রশ্ন থেকে উত্তর, সংবাদ সম্মেলন কক্ষে হাসির বন্যা বইয়ে গেলো। এর আগে অবশ্য বলেছেন নিউজিল্যান্ড দলকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না, খেলতে চান নিজেদের সেরা ক্রিকেট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি দলেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তবে এরপরও কিউইদের সঙ্গে বাকি বড় দলগুলোর মতোই খেলতে চান লিটন। আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড দলকে নিয়ে লিটনের মূল্যায়ন, ‘নিউজিল্যান্ড বড় নাম। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা ফাইনাল খেলেছে। তাদের কিছু নতুন প্লেয়ার থাকতে পারে, কিন্তু দল হিসেবে তাদের পটেনশিয়াল অনেক। আমাদের লক্ষ্য থাকবে এতদিন যেভাবে বড় টিমগুলোর সাথে খেলেছি, সেভাবেই সেরা ক্রিকেটটা খেলা।’ ওয়ানডে সিরিজে কিছুটা স্লো উইকেট ছিল। আগামী ম্যাচের উইকেট নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি লিটন। তবে উইক
সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটা ‘আগামীকাল জয় দিয়ে শুরু করতে চাইবেন’, শুনে কিছুটা থমকে গেলেন লিটন দাস! নিজেকে সামলে মুখে হাসি নিয়ে উত্তর দিলেন, ‘জেতার চেষ্টা করবো।’ প্রশ্ন থেকে উত্তর, সংবাদ সম্মেলন কক্ষে হাসির বন্যা বইয়ে গেলো। এর আগে অবশ্য বলেছেন নিউজিল্যান্ড দলকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না, খেলতে চান নিজেদের সেরা ক্রিকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি দলেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তবে এরপরও কিউইদের সঙ্গে বাকি বড় দলগুলোর মতোই খেলতে চান লিটন।
আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড দলকে নিয়ে লিটনের মূল্যায়ন, ‘নিউজিল্যান্ড বড় নাম। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা ফাইনাল খেলেছে। তাদের কিছু নতুন প্লেয়ার থাকতে পারে, কিন্তু দল হিসেবে তাদের পটেনশিয়াল অনেক। আমাদের লক্ষ্য থাকবে এতদিন যেভাবে বড় টিমগুলোর সাথে খেলেছি, সেভাবেই সেরা ক্রিকেটটা খেলা।’
ওয়ানডে সিরিজে কিছুটা স্লো উইকেট ছিল। আগামী ম্যাচের উইকেট নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি লিটন। তবে উইকেট ভালো হওয়ার আশা করছেন। তিনি বলেন, ‘উইকেট দেখেছি—উইকেট দুই টিমের জন্যই সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না খেলা হচ্ছে বলতে পারছি না, কিন্তু দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে।’
সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। বড় না হলেও সাম্প্রতিক ইনিংসগুলোতে উইকেটে বেশি সময় কাটানোকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। লিটন বলেন, ‘ব্যাটিং নিয়ে ভালো জিনিস হচ্ছে, গত দুই সিরিজে হয়তো বড় রান হয়নি কিন্তু অনেকক্ষণ উইকেটে সময় কাটাতে পেরেছি। ফরম্যাট যেহেতু আলাদা, আপনি যত সময় কাটাবেন আপনার কাছ থেকে রান আসবে। আমি চেষ্টা করব সেই ধারাবাহিকতা ধরে রাখার। তবে টি-টোয়েন্টিতে অনেক সময় আক্রমণাত্মক মাইন্ডসেটে খেলতে গিয়ে ব্যর্থতা আসবে, এটা নরমাল।’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?