এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দের ২ টন চালের মধ্যে ১ টনই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর কাজীর বিরুদ্ধে। শুধু চাল আত্মসাৎই নয়, বরাদ্দের ওই চাল আনার সময় ২ হাজার টাকা উৎকোচও পকেটে ঢুকিয়েছেন এই ইউপি সদস্য। সোমবার (২৭ জুলাই) এতিমখানায় গেলে এর স্টক রেজিস্ট্রার থেকে এসব তথ্য পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এতিমখানার পরিচালক ও মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসাইন। তিনি বলেন, আমাদের এতিমখানার জিআর বরাদ্দ হচ্ছে ২ টন চাল, যা কাগজেও লেখা। কিন্তু আমাদের এতিমখানার এই এতিম শিশুদের বরাদ্দের ১ টন চাল কম দিয়েছে ইউপি সদস্য আলমগীর কাজী। শুধু তাই নয়, ওই ১ টন চাল আনার সময়ও তাকে উৎকোচ হিসেবে ২ হাজার টাকা দিতে হয়েছে। এখন উনারা প্রভাবশালী লোক। উনাদের এই কথা জানাজানি হলে আমার ও এতিমখানার আগামীর বরাদ্দ নিয়ে নয়ছয় করে কিনা সে আতঙ্কে মুখ খুলতে ভয় পাই। মাদ্রাসার ক্যাশিয়ার ঈসমাইল মুন্সি ও স্থানীয়রা জানান, ২০১৮ সালে একজন স্বপ্নদ্রষ্টা আবু ইউসুফের হাত ধরে এই মসজিদ ও এতিমখানার যাত্রা শুরু হয়। যেখানে মসজিদ সাড়ে ২১ শতক জমিতে এবং এতি

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দের ২ টন চালের মধ্যে ১ টনই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর কাজীর বিরুদ্ধে। শুধু চাল আত্মসাৎই নয়, বরাদ্দের ওই চাল আনার সময় ২ হাজার টাকা উৎকোচও পকেটে ঢুকিয়েছেন এই ইউপি সদস্য। সোমবার (২৭ জুলাই) এতিমখানায় গেলে এর স্টক রেজিস্ট্রার থেকে এসব তথ্য পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এতিমখানার পরিচালক ও মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসাইন। তিনি বলেন, আমাদের এতিমখানার জিআর বরাদ্দ হচ্ছে ২ টন চাল, যা কাগজেও লেখা। কিন্তু আমাদের এতিমখানার এই এতিম শিশুদের বরাদ্দের ১ টন চাল কম দিয়েছে ইউপি সদস্য আলমগীর কাজী। শুধু তাই নয়, ওই ১ টন চাল আনার সময়ও তাকে উৎকোচ হিসেবে ২ হাজার টাকা দিতে হয়েছে। এখন উনারা প্রভাবশালী লোক। উনাদের এই কথা জানাজানি হলে আমার ও এতিমখানার আগামীর বরাদ্দ নিয়ে নয়ছয় করে কিনা সে আতঙ্কে মুখ খুলতে ভয় পাই। মাদ্রাসার ক্যাশিয়ার ঈসমাইল মুন্সি ও স্থানীয়রা জানান, ২০১৮ সালে একজন স্বপ্নদ্রষ্টা আবু ইউসুফের হাত ধরে এই মসজিদ ও এতিমখানার যাত্রা শুরু হয়। যেখানে মসজিদ সাড়ে ২১ শতক জমিতে এবং এতিমখানা ২১ শতক জমির ওপর প্রতিষ্ঠিত। আর মরহুম আবু ইউসুফের ৩ ছেলে জমিদাতা ইকবাল হাসান চৌধুরী, মাসুদুর রহমান ও ফয়সাল চৌধুরী বাবার স্বপ্ন বাস্তবায়নে জমি দেওয়ার কাজ সম্পন্ন করেছেন। যেখানে বর্তমানে এতিমখানায় প্রায় ২শ শিক্ষার্থী পড়ালেখা করে এবং এরমধ্যে ৯০ জন ছেলে শিক্ষার্থীই বোডিংয়ে নামমাত্র খরচে পড়ালেখা করছে। আর তাদের বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ ইউপি সদস্য আলমগীর কাজীর বিরুদ্ধে। এতিমখানার পরিচালক ও মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসাইন বলেন, এই এতিমখানার এক সাবেক শিক্ষার্থী আব্দুল্লা জামি সারা বাংলাদেশের মধ্যে বেফাক পরীক্ষায় ২য় হয়েছে। এখানে ক্লাস রুমগুলোর উন্নয়ন সংস্কার দরকার। বাচ্চাদের পড়ালেখা ও খাওয়া দাওয়ার সীমাবদ্ধতা, শিক্ষকদের বেতনভাতা নিয়েও সমস্যা রয়েছে। অধিকাংশ এতিম শিক্ষার্থীদের আবাসিকে রেখে নামমাত্র মূল্যে দৈনিক ৩ বেলা খাবার খাওয়ানো হচ্ছে। আমিসহ ১১ জন শিক্ষক নামমাত্র বেতনে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। যেহেতু দান অনুদান নিয়ে মসজিদ, মাদ্রাসা এতিমখানা চলে, আমরাও এর ব্যতিক্রম নই। সমাজের দায়িত্ববানরা এই এতিমরা যাতে কোনভাবেই কোন বরাদ্দ হতে নয়ছয়ের স্বীকার না হয় সেদিকে নজর রাখতে অনুরোধ রইলো। এসব অভিযোগ প্রসঙ্গে জানতে রাজারগাঁও ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্য আলমগীর কাজীকে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি এতিমদের বরাদ্দের চাল ও উৎকোচের টাকা নিয়ে থাকলে তদন্ত করতে বলুন। ৩ বারের মেম্বার আমি। হজে গিয়ে সেখানে আল্লাহর কাছে বিচার দেব, কেন এসব অপবাদ আমার নামে সবাই ছড়াচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow