এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আনোয়ার উদ্দিন
এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনোয়ার উদ্দিন পদোন্নতি পেয়েছেন। প্রায় চার দশকেরও বেশি সময় অভিজ্ঞতা সম্পন্ন আনোয়ার উদ্দিন ব্যাংকিং কার্যক্রম, কৌশলগত ব্যবস্থাপনা এবং করপোরেট সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। আনোয়ার উদ্দিন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসাবে এনসিসি ব্যাংক লিমিটেডের সাথে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে তিনি ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন, যেখানে তিনি বিভিন্ন পদে বেশ নিষ্ঠা-দক্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে উপব্যবস্থানা পরিচালক পদে উন্নীত হন। সাউথইস্ট ব্যাংক -এ তার মেয়াদকালে আনোয়ার উদ্দিন কর্পোরেট ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রেডিট মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, এএমএল এবং সিএফটি, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের প্রতি তার নেতৃত্ব, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের দক্ষ পরি
এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনোয়ার উদ্দিন পদোন্নতি পেয়েছেন। প্রায় চার দশকেরও বেশি সময় অভিজ্ঞতা সম্পন্ন আনোয়ার উদ্দিন ব্যাংকিং কার্যক্রম, কৌশলগত ব্যবস্থাপনা এবং করপোরেট সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে।
আনোয়ার উদ্দিন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসাবে এনসিসি ব্যাংক লিমিটেডের সাথে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে তিনি ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন, যেখানে তিনি বিভিন্ন পদে বেশ নিষ্ঠা-দক্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে উপব্যবস্থানা পরিচালক পদে উন্নীত হন।
সাউথইস্ট ব্যাংক -এ তার মেয়াদকালে আনোয়ার উদ্দিন কর্পোরেট ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রেডিট মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, এএমএল এবং সিএফটি, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের প্রতি তার নেতৃত্ব, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের দক্ষ পরিচালনা পর্ষদ তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন।
তার সমগ্র কর্মজীবনে ব্যতিক্রমী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করেছেন, তিনি যে প্রতিষ্ঠানে সেবা করেছেন তার বৃদ্ধি ও সাফল্যে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন। তিনি বিশিষ্ট করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং অর্জিত এই জ্ঞান ও দক্ষতা এনআরবি ব্যাংককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
What's Your Reaction?