এনটিআরসিএ- এর সংশোধিত বিজ্ঞপ্তিতে কমলো যত পদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)। নতুন এ বিজ্ঞপ্তিতে আগের তুলনায় মোট ৬০৮টি পদ কমানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ-এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেওয়া হবে। তবে আগের ঘোষণার তুলনায় পদের সংখ্যা কমিয়ে নতুন করে মোট শূন্যপদ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫১টি। এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে আবেদন করা প্রার্থীদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কর্তন সাপেক্ষে নগদ, বিকাশ ও রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং তা চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীরা

এনটিআরসিএ- এর সংশোধিত বিজ্ঞপ্তিতে কমলো যত পদ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)। নতুন এ বিজ্ঞপ্তিতে আগের তুলনায় মোট ৬০৮টি পদ কমানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ-এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেওয়া হবে। তবে আগের ঘোষণার তুলনায় পদের সংখ্যা কমিয়ে নতুন করে মোট শূন্যপদ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫১টি। এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে আবেদন করা প্রার্থীদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কর্তন সাপেক্ষে নগদ, বিকাশ ও রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং তা চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow