এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করা ইসহাক সরকারকে নিয়ে কমিটি ঘোষণা করেছে এনসিপি। রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।  ওইদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন। এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে ১১ হাজার ৫১৭ ভোট পান ইসহাক সরকার।

এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করা ইসহাক সরকারকে নিয়ে কমিটি ঘোষণা করেছে এনসিপি।

রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। 

ওইদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে ১১ হাজার ৫১৭ ভোট পান ইসহাক সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow