এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন হাসনাত

বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সামাজিক নেতা, পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ফলে আয়োজনটি প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক ও কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। তিনি জুলাই আন্দোলনের সময় প্রবাসীদের সমর্থনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য ভাষা

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন হাসনাত

বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সামাজিক নেতা, পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ফলে আয়োজনটি প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক ও কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন হাসনাত

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। তিনি জুলাই আন্দোলনের সময় প্রবাসীদের সমর্থনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।

উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রবাসী বাংলাদেশিদের অবদান অপরিসীম। তিনি শহীদ ওসমান ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মুশফিক আহমেদ চৌধুরী ও মুখ্য সংগঠক আল আমিন। সাত বছর বয়সী রাহিব আল আলমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব রওশন আলম।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন হাসনাত

মূল বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া কমিটির সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার রনি মিনহাজ, ফরহাদ হোসেন, মো. ইমন, নুরুল আমিন, রায়হান আহমেদ, শাহিদুল ইসলাম, দাউদ ইসলাম, সাইফুল ইসলাম মাসুম, ওয়াসিম আকরাম ও সাহেল হাসানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ড. নাজমুল হক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম, এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি আনোয়ার সাদাত টিটু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদ তকিউল্লাহ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও এনসিপি মালয়েশিয়ার উপদেষ্টা আমিন সরকার (সিআইপি)।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী কমিউনিটির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে এনসিপি মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে।

পরে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব বেলায়েত হোসেন। তার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।

এমআরএম/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow