গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক সাত বছর বয়সী শিশুটির নাম ইরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর দুইটার দিকে ইকোপার্কের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির পুরো শরীর ও পোশাকে রক্তমাখা ছিল। হাসপাতালে আনার পর মুমূর্ষু অবস্থায় শিশুটি জানায়, তার নাম ইরা। সে কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার নুর ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় নিয়ে আসেন। ওই ব্যক্তির নাম বলতে না পারলেও তাকে দেখলে চিনবে বলে ইশারায় জানায় ইরা। আরও পড়ুনরূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে  স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি বলেন, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটারসড়কের কাজ করছিলাম আমরা। এসময় স্ক্যাভেটর চালক মাটি কাটার সময় দেখতে পান একটি মেয়ে (শিশু) গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হ

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক সাত বছর বয়সী শিশুটির নাম ইরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর দুইটার দিকে ইকোপার্কের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির পুরো শরীর ও পোশাকে রক্তমাখা ছিল।

হাসপাতালে আনার পর মুমূর্ষু অবস্থায় শিশুটি জানায়, তার নাম ইরা। সে কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার নুর ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় নিয়ে আসেন। ওই ব্যক্তির নাম বলতে না পারলেও তাকে দেখলে চিনবে বলে ইশারায় জানায় ইরা।

আরও পড়ুন
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের 
ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে 

স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি বলেন, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটারসড়কের কাজ করছিলাম আমরা। এসময় স্ক্যাভেটর চালক মাটি কাটার সময় দেখতে পান একটি মেয়ে (শিশু) গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে রাস্তার দিকে আসছে। শিশুটিকে দেখতে পেয়ে চালক আমাদের ডাকেন। পরে তার রক্তাক্ত গলা বেঁধে তাৎক্ষণিক আমাদের একটি ট্রাকে তুলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া বলেন, শিশুটির অবস্থা খুবই খারাপ। তার গলা কাটা। তাকে দ্রুতই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

চিকিৎসকের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, শিশুটির গলা কেটে তাকে কেউ হত্যা করতে চেয়েছিল। কেউ তাকে ইকোপার্কে বেড়ানোর কথা বলে এনে গলা কেটে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow